ভ্যালেন্টাইনস ডে ধামাকা! iPhone 17 কিনলে মিলছে বিশাল ছাড়, কোথায় সবচেয়ে সস্তা?

২০২৬ সালের ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনকে দামী স্মার্টফোন উপহার দেওয়ার পরিকল্পনা করছেন? আপনার তালিকায় যদি থাকে লেটেস্ট Apple iPhone 17, তবে কেনার আগে জেনে নিন কোন প্ল্যাটফর্মে মিলছে সবচেয়ে বড় ছাড়। বর্তমানে Flipkart এবং Vijay Sales-এর মধ্যে চলছে জোরদার টক্কর।

Flipkart বনাম Vijay Sales: কার অফার সেরা? আইফোন ১৭-এর ২৫৬ জিবি ভেরিয়েন্টটির আসল দাম ৮২,৯০০ টাকা।

Flipkart: ফ্লিপকার্ট অ্যাক্সিস বা এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ৩,০০০ টাকা ছাড় পাবেন, ফলে ফোনটির দাম পড়বে ৭৯,৯০০ টাকা।

Vijay Sales: এখানে ব্যাংক অফার আরও আকর্ষণীয়। এইচডিএফসি কার্ডে ৪,০০০ টাকা এবং HSBC ক্রেডিট কার্ডে সরাসরি ৪,৫০০ টাকা তাৎক্ষণিক ছাড় মিলছে। অর্থাৎ সঠিক কার্ড থাকলে এখানে ফ্লিপকার্টের চেয়েও কমে ফোনটি পাওয়া সম্ভব।

Amazon: বর্তমানে অ্যামাজনে এই মডেলটি অমিল (Unavailable)।

কেন কিনবেন iPhone 17? সাশ্রয়ের পাশাপাশি এই ফোনের ফিচারও নজরকাড়া। এতে রয়েছে ৬.৩ ইঞ্চির ১২০Hz প্রো-মোশন ডিসপ্লে এবং ৩০০০ নিটস ব্রাইটনেস। শক্তিশালী A19 বায়োনিক চিপসেট এবং সিরামিক শিল্ড ২ সুরক্ষা এটিকে করেছে অনন্য। ক্যামেরা প্রেমীদের জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সর এবং সেলফির জন্য ১৮ মেগাপিক্সেল ক্যামেরা। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই দাম আরও কমিয়ে আনার সুযোগ থাকছে।