কে এই রহস্যময়ী তন্বী গড়করি? ভারত-আমেরিকা ম্যাচে নাচ দেখে প্রেমে পড়ল নেটপাড়া, নিমেষে ভাইরাল ভিডিও

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারত বনাম আমেরিকা ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যামেরা পার্সনের নজর কেড়েছিলেন নীল জার্সির এক তরুণী। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি দুর্দান্ত শটের পর গ্যালারিতে তাঁর উল্লাস ও নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানল। এই তরুণী আর কেউ নন, মুম্বাইয়ের উদীয়মান অভিনেত্রী ও নৃত্যশিল্পী তন্বী গড়করি (Tanvi Gadkari)।

প্রথম ম্যাচেই কেল্লাফতে: তন্বী নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, এটিই ছিল স্টেডিয়ামে বসে দেখা তাঁর জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ। লাইভ টিভিতে নিজের নাচের দৃশ্য ধরা পড়ায় উচ্ছ্বসিত এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তাঁর এনার্জি এবং স্বতঃস্ফূর্ত হাসি জয় করে নিয়েছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন।

কে এই তন্বী গড়করি? মুম্বাই নিবাসী তন্বী পেশায় একজন অভিনেত্রী ও পেশাদার নৃত্যশিল্পী। ওটিটি প্ল্যাটফর্মে ‘ক্যাম্পাস বিট’ (Campus Beat)-এ রিহানা চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। এছাড়া ‘যমনাপার’ (Jamnapaar)-এর মতো ওয়েব সিরিজ এবং একাধিক মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুগামী থাকা তন্বী ফ্যাশন এবং লাইফস্টাইল কন্টেন্ট তৈরির জন্যও বেশ পরিচিত।