বিজয়া একাদশী ২০২৬: শত্রুজয় ও সাফল্যে মহৌষধি এই উপবাস! জেনে নিন শুভক্ষণ ও পূজার সঠিক নিয়ম

হিন্দু শাস্ত্র অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ‘বিজয়া একাদশী’ নামে পরিচিত। ২০২৬ সালে এই পুণ্য তিথিটি পালিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে জাতক কঠিন বাধা বিপত্তি কাটিয়ে জীবনে জয়লাভ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে, লঙ্কা জয়ের আগে স্বয়ং ভগবান রামচন্দ্র এই উপবাস পালন করেছিলেন।
সাফল্যের জন্য বিশেষ নিয়ম:
-
অন্ন বর্জন: একাদশীর দিন চাল বা ভাত খাওয়া শাস্ত্র বিরুদ্ধ। উপবাস পালন করতে না পারলেও সাত্ত্বিক আহার বা ফল গ্রহণ করা উচিত।
-
তুলসী নিয়ম: ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা আবশ্যিক হলেও, একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া নিষেধ। পুজোর জন্য আগের দিনই পাতা তুলে রাখুন। সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ।
-
কলশ প্রতিষ্ঠা: এই দিনে একটি ঘটে সাতটি শস্য রেখে তার উপর শ্রীহরির মূর্তি বা ছবি স্থাপন করে ষোড়শোপচার পদ্ধতিতে পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে।