মারুতির বড় ধামাকা! এই প্রথম ‘Victoris’ এসইউভি-তে মিলছে বড় ছাড়, সাশ্রয় হবে ৭৮,০০০ টাকা পর্যন্ত

আপনি কি মারুতি সুজুকির নতুন মিড-সাইজ এসইউভি Victoris কেনার কথা ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। লঞ্চের পর এই প্রথমবার ভিক্টোরিসের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে মারুতি। এই ফেব্রুয়ারি মাসে ভিক্টোরিসের পেট্রোল, সিএনজি এবং হাইব্রিড—সব মডেলেই মিলবে বিশেষ ছাড়। বর্তমানে এই গাড়ির এক্স-শোরুম দাম ১০.৫০ লক্ষ থেকে ১৯.৯৯ লক্ষ টাকার মধ্যে।
ছাড়ের বিস্তারিত তালিকা:
-
Victoris LXi ও VXi (পেট্রোল/CNG): মোট ৫০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় (৩০,০০০ টাকা কনজিউমার অফার + ২০,০০০ টাকা লয়্যালটি বোনাস)।
-
Victoris ZXi ও ZXi+ (পেট্রোল/CNG): মোট ৬১,০০০ টাকা পর্যন্ত ছাড়।
-
স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্ট: সবচেয়ে বেশি ৭৮,০০০ টাকা পর্যন্ত লাভ।
-
গ্র্যান্ড ভিটারা (সিগমা ভেরিয়েন্ট): এখানেও মিলবে ২৫,০০০ টাকা কনজিউমার অফার এবং স্ক্র্যাপেজ বেনিফিট মিলিয়ে বড় সাশ্রয়।
মারুতি ভিক্টোরিসের বিশেষত্ব হলো এর সিএনজি ট্যাংকটি গাড়ির নিচে (underbody) রাখা হয়েছে, ফলে বুট স্পেসে কোনো ঘাটতি হয় না। ১.৫ লিটার ইঞ্জিনের এই গাড়িটি হাইব্রিড মডেলে প্রায় ২৮.৬৫ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়।