UPSC-র বড় ঘোষণা: IAS-IPS অফিসারদের জন্য দুঃসংবাদ, আর দেওয়া যাবে না পরীক্ষা?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৬ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি একগুচ্ছ কঠোর নিয়ম সামনে এনেছে। নতুন এই নির্দেশিকায় বিশেষ করে যারা ইতিমধ্যে চাকরিতে কর্মরত বা আগে নির্বাচিত হয়েছেন, তাদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে।
IAS ও IFS-দের জন্য বন্ধ দুয়ার: নতুন নিয়ম অনুযায়ী, যারা ইতিমধ্যে IAS বা IFS হিসেবে কর্মরত, তারা ২০২৬ সালের পরীক্ষায় বসতে পারবেন না। এমনকি যদি কোনো প্রার্থী প্রিলিমস দেওয়ার পর কিন্তু মেইনস-এর আগে নিয়োগপত্র পান, তবে তিনি আর মেইনস দিতে পারবেন না। ইন্টারভিউয়ের আগে নিয়োগ হলে পরবর্তী সিলেকশনও আটকে যাবে। মূলত মেধাবী প্রার্থীদের একই পদে বারবার বসা আটকাতেই এই পদক্ষেপ।
IPS-দের ক্ষেত্রে কড়াকড়ি: যারা বর্তমানে IPS হিসেবে কর্মরত, তারা ২০২৬-এর ফলের ভিত্তিতে পুনরায় IPS ক্যাডার পাবেন না। এছাড়া, যারা নতুন করে গ্রুপ ‘এ’ সার্ভিসে যোগ দিয়ে আবার পরীক্ষা দিতে চান, তাদের প্রশিক্ষণ বা ফাউন্ডেশন কোর্স ছাড়ের জন্য বিভাগীয় অনুমতি বাধ্যতামূলক। বিনা অনুমতিতে প্রশিক্ষণ ছাড়লে ক্যানসেল হতে পারে চাকরি।
ইস্তফা নিয়ে নতুন নিয়ম: ২০২৫ বা তার আগে যারা সফল হয়েছেন, তারা বড়জোর ২০২৬ বা ২০২৭-এর পরীক্ষায় ইস্তফা না দিয়ে বসতে পারবেন। কিন্তু ২০২৮ বা তার পরের পরীক্ষায় বসতে গেলে বর্তমান পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ ছাড়: তবে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের পরীক্ষার্থীদের জন্য ভারতীয় ভাষার পেপার ‘A’ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় জানিয়েছেন, সমতা বজায় রাখতেই এই গতিশীল পরিবর্তন।