বক্স অফিসে সানি দেওলের তাণ্ডব! ১৩ দিনেই ৪০০ কোটির গণ্ডি পার ‘বর্ডার ২’-এর, ধুলোবালিতে মিশল শাহরুখ-আমিরের রেকর্ড

২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তে মুক্তি পেয়েছিল ‘বর্ডার ২’। মুক্তির মাত্র ১৩ দিনের মাথায় সানি দেওল প্রমাণ করে দিলেন যে আজও বড় পর্দায় তাঁর গর্জন কতটা শক্তিশালী। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ‘বর্ডার ২’-এর আয় ৪০০ কোটি টাকার ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। এই অসাধারণ সাফল্যের পথে সানি দেওল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’, সলমন খানের ‘কিক’ এবং হৃতিক রোশনের ‘কৃশ ৩’-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলিকে অনায়াসেই পিছনে ফেলে দিয়েছেন।
১৩ দিনের আয়ের পরিসংখ্যান টি-সিরিজের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রথম সপ্তাহে এই সিনেমাটি ২৪৪.৯৭ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় সপ্তাহেও এর দাপট অব্যাহত। ১৩তম দিনে ভারতে মোট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৯.৯৮ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার মিলিয়ে বিশ্বজুড়ে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪১১ কোটি টাকা। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহেই এই ছবি ৫০০ কোটির মাইলফলক স্পর্শ করবে।
ভেঙে চুরমার তাবড় সব রেকর্ড ‘বর্ডার ২’ এখন ভারতের ৪৩তম সিনেমা যা বিশ্বজুড়ে ৪০০ কোটির ক্লাব স্পর্শ করল। এই যাত্রায় সানি দেওলের ছবি হৃতিকের ‘কৃশ ৩’ (৩৯২ কোটি), সলমনের ‘কিক’ (৩৯০ কোটি), শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ (৩৯৩ কোটি) এবং আমির খানের সর্বকালের সেরা ছবি ‘৩ ইডিয়টস’ (৪০০ কোটি)-কে টেক্কা দিয়েছে। জেপি দত্ত ও ভূষণ কুমারের প্রযোজনায় এই ছবিতে সানি দেওল ছাড়াও বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের পারফরম্যান্স দর্শকদের আবেগপ্রবণ করে তুলছে।