মার্কেটে আগুন লাগালো হুন্ডাই ভেন্যু! ২০২৬ শুরু হতেই সেলসের সব রেকর্ড চুরমার, কেন এই এসইউভি-র এত চাহিদা?

২০২৬ সালের শুরুতেই ভারতীয় অটোমোবাইল বাজারে ঝড় তুলল হুন্ডাই মোটরস ইন্ডিয়া। জানুয়ারি মাসে মোট ৭৩,১৩৭টি গাড়ি বিক্রি করে কোম্পানিটি তাদের সর্বকালের সেরা মাসিক বিক্রির রেকর্ড গড়েছে। আর এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে হুন্ডাইয়ের জনপ্রিয় সাব-কম্প্যাক্ট এসইউভি ‘ভেন্যু’ (Hyundai Venue)। গত এক মাসেই ১২,৪১৩ জন নতুন গ্রাহক এই গাড়িটি ঘরে তুলেছেন, যা ২০১৯ সালে লঞ্চ হওয়ার পর থেকে এই মডেলের সর্বোচ্চ মাসিক বিক্রি।

গত বছরের নভেম্বরে লঞ্চ হওয়া নতুন প্রজন্মের হুন্ডাই ভেন্যু-র এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৭.৯৯ লক্ষ টাকা থেকে। বোল্ড লুক, সি-শেপ এলইডি ডিআরএল এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে এটি তরুণ প্রজন্মের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয়, এর ইন্টেরিয়রে রয়েছে ১২.৩ ইঞ্চির ডুয়াল স্ক্রিন, প্যানোরামিক ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো অত্যাধুনিক ফিচার। নিরাপত্তার খাতিরে সব ভ্যারিয়েন্টে ৬টি এয়ারব্যাগ এবং লেভেল-২ ADAS স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। ১.২ লিটার পেট্রোল থেকে শুরু করে ১.৫ লিটার ডিজেল— একাধিক ইঞ্জিন অপশন থাকায় কিয়া সোনেট-এর মতো প্রতিদ্বন্দ্বীদের কার্যত পিছনে ফেলে দিয়েছে ভেন্যু।

Samrat Das
  • Samrat Das