ক্রিপ্টো বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ! ৫ লাখ টাকা জরিমানা এবং দৈনিক ট্যাক্সের কোপ, নিয়ম না মানলে বিপদ!

ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল অ্যাসেট বিনিয়োগকারীদের জন্য বড় সতর্কবার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৬ সালের বাজেট পেশের পর জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে ক্রিপ্টো লেনদেনে স্বচ্ছতা আনতে কড়া নিয়ম জারি করছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো বিনিয়োগকারী বা প্ল্যাটফর্ম তাদের ডিজিটাল সম্পদের সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়, তবে প্রতিদিন ২০০ টাকা করে জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, ভুল তথ্য বা রিপোর্ট জমা দিলে এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা হতে পারে। ১ এপ্রিল থেকে কার্যকরী হতে চলা এই নিয়ম ক্রিপ্টো বাজারকে মূলধারার আর্থিক ব্যবস্থার অধীনে আনার একটি বড় পদক্ষেপ।

অন্যদিকে, ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ফলে দেশের সাধারণ মানুষের জন্য খুশির খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সফল আলোচনার পর আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের বাজারেও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চুক্তির ফলে ল্যাপটপ, স্মার্টফোন এবং নানা ইলেকট্রনিক গ্যাজেটের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। পাশাপাশি বিদেশ থেকে আসা প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডায়েরি পণ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বজায় থাকছে।