ইউনূস বনাম সেনাবাহিনী! বাংলাদেশে কি ফের বিদ্রোহের সুর? সেনাপ্রধানের সাথে সংঘাত তুঙ্গে!

বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সরাসরি সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ‘চিফ অফ জেনারেল স্টাফ’ (CGS) নিয়োগ। এই পদটিকে সেনাপ্রধানের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী অবস্থান হিসেবে বিবেচনা করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১৫ ফেব্রুয়ারির পর নতুন সরকার গঠিত হওয়ার কথা। ঠিক এই অন্তিম সময়ে সিজিএস নিয়োগ নিয়ে সরকার ও সেনাপ্রধানের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ১৭ জানুয়ারি অবসর নেওয়ার পর থেকেই এই পদটি শূন্য পড়ে আছে। ১৫ দিন পেরিয়ে গেলেও সরকার ও সেনাবাহিনীর মধ্যে ঐকমত্য না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে।

সূত্র বলছে, ইউনূস সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেজর মীর মুশফিকুর রহমানকে এই পদে বসাতে আগ্রহী। অন্যদিকে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান চাইছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে। সরকার পক্ষ থেকে মইনুর রহমানকে এই পদের জন্য ‘অযোগ্য’ বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ক্ষমতা হস্তান্তরের আগে নিজেদের আধিপত্য বজায় রাখতে দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থানে।