রাহুলের সাথে হাত ধরে হাঁটার ছবি এলো প্রকাশ্যে, কটাক্ষের শিকার অভিনেত্রী

ভারতীয় কংগ্রেসের এমপি রাহুল গান্ধীর হাত ধরে হাঁটার একটি ছবি প্রকাশ্যে আসার পর কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী পুনম কউর। আর তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন এক বিজেপি নেত্রীসহ অনেকে। এ নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তেলঙ্গানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় হারুলের সঙ্গে প্রচারে গিয়েছিলে অভিনেত্রী পুনম কউর। সে সময় রাহুলের হাত ধরে পুনমের হাঁটার ছবি প্রকাশ্যে আসে। এ নিয়েই শুরু হয় রাজনৈতিক উত্তাপ। তাই বিজেপির কটাক্ষের শিকার হচ্ছেন পুনম।
ছবি নিয়ে ‘অশালীন’ মন্তব্যের জবাব দিতে গিয়ে অভিনেত্রী পুনম বলেন, ছবি নিয়ে সস্তার রাজনীতি চলছে। যেখানে প্রধানমন্ত্রী বারবার নারীশক্তির কথা বলেন, তারপরও আমার এ ছবি নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।
রাহুলের হাত ধরার কারণ ব্যাখ্যাও দেন পুনম। তার দাবি, ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন। আর তখনই তার হাত ধরে সামাল দেন কংগ্রেসের এমপি রাহুল।
রাহুলের সঙ্গে পুনমের হাত ধরা ছবি প্রকাশ্যে আসার পর বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করেন, “প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।” আর এই টুইট ঘিরেই শুরু হয় বিজেপি-কংগ্রেসের টুইটযুদ্ধ।
এ মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতি ‘অসুস্থ মানসিকতা’র বলে কটাক্ষ করেন। আবার কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রীতির উদ্দেশে টুইট করেন, এ দেশকে একত্রিত করতে রাহুল তার প্রপিতামহকেই অনুসরণ করছেন। আপনার মানসিক অবস্থা ঠিক নেই। দেশ, পরিবার ও বন্ধুদের পক্ষে আপনার এ মানসিকতা অত্যন্ত ক্ষতিকর।