সোনায় সোহাগা নাকি পকেটে আগুন? এক লাফে ১৮,০০০ টাকা বাড়ল রুপো, সোনার দামেও রেকর্ড ধামাকা!

ফেব্রুয়ারির শুরুতেই তপ্ত সোনা ও রুপোর বাজার। বিশ্ব বাজারের অস্থিরতা আর অভ্যন্তরীণ চাহিদার চাপে মঙ্গলবার ভারতীয় বাজারে রেকর্ড হারে দাম বাড়ল এই দুই মূল্যবান ধাতুর। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) থেকে শুরু করে আমেরিকার কমেক্স (COMEX)—সব জায়গাতেই আজ বুলিয়ন মার্কেটে গ্রিন সিগন্যাল। তবে সাধারণ ক্রেতাদের জন্য এই খবর স্বস্তির নয়, কারণ দামের পারদ এখন ধরাছোঁয়ার বাইরে।

সোনার দামে ঐতিহাসিক বৃদ্ধি আজ ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ৫,৩১০ টাকা বেড়েছে। বর্তমানে ১০ গ্রাম সোনার বাজারদর দাঁড়িয়েছে ১,৪৮,৪৬০ টাকায়। শতাংশের হিসেবে এই বৃদ্ধি প্রায় ৩.৭১ শতাংশ। এমসিএক্স (MCX) প্ল্যাটফর্মে সোনা ১,৪৮,৩১০ টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ডলারের অস্থিরতাই সোনার এই ‘রকেট গতি’র মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রুপোর বাজারে ১৮ হাজারের ‘ঝটকা’ সোনার চেয়েও বেশি গতিতে ছুটছে রুপো। একদিনেই রুপোর দাম বেড়েছে ১৭,৯৯০ টাকা, যা ১৮,০০০ টাকার প্রায় কাছাকাছি। এর ফলে প্রতি কেজি রুপোর দাম পৌঁছে গিয়েছে ২,৫১,২৫০ টাকার স্তরে। শতাংশের হিসেবে রুপোর দাম বেড়েছে ৭.৭১ শতাংশ। রুপোর এই বিপুল দাম বৃদ্ধি শিল্পক্ষেত্রে এর চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

কেন এই আকাশছোঁয়া দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা মজুত করার প্রবণতা এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপোর চাহিদা বাড়িয়ে দিয়েছে। এছাড়া বিয়ের মরশুম চলায় ঘরোয়া বাজারেও বিপুল চাহিদা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা এখন শেয়ার বাজারের বদলে সোনা ও রুপোকে বেশি নিরাপদ মনে করছেন।

ক্রেতাদের জন্য টিপস যাঁরা সামনেই বিয়ের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য বর্তমান পরিস্থিতি বেশ কঠিন। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, দাম কিছুটা সংশোধন (Correction) হওয়ার অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। যদিও বর্তমান প্রবণতা বলছে, দাম খুব দ্রুত কমার সম্ভাবনা ক্ষীণ।