প্রধামন্ত্রী হলেও ঋষি পাননি পুতিনের শুভেচ্ছা, জেনেনিন পুতিন কেন শুভেচ্ছা দেয়নি?

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সেই তালিকায় যুক্ত হচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পুতিন শুভেচ্ছা জানাননি। কারণ যুক্তরাজ্য রাশিয়ার অবন্ধুসুলভ রাষ্ট্র।

তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যেসব দেশ বেশি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তাদের শীর্ষ দেশগুরোর একটি যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ঋষি সুনাক চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুনাক। দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে যুক্তরাজ্যের জ্বালানির দাম বাড়ার পেছনে পুতিনকে দায়ী করেন সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়, ইউক্রেনের জন্য ঋষি সুনাকের নেতৃত্বাধীন যুক্তরাজ্যের সরকারের সমর্থন ও সংহতি আগের মতই অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *