পরিবারের সঙ্গে ঈদের সাজে সাইফ-কারিনা, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

এবারের ঈদটা দারুণ কেটেছে সাইফ আলি খান ও কারিনা কাপুরের। শুটিং-এর ব্যস্ততা না থাকায় ঈদটা পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন তারা। বাড়িতেই ঈদ আনন্দে মেতে উঠেছিলেন সাইফিনা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর।

কারিনা কাপুর খানের শেয়ার করা ইনস্টাগ্রামের ছবিতে দেখা গেছে সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহকে। ঈদ উপলক্ষে স্বামী কুণাল খেমু ও মেয়ে ইনায়াকে নিয়ে সাইফের বাড়িতে গিয়েছিলেন সোহা আলি খান। একই ফ্রেমে দেখা গেল সাইফের বড় বোন সাবা আলি খানকেও।

ছবিতে অনুপস্থিত ছিলেন সারা আলি খান ও ইব্রাহিম। সারা ব্যস্ত শুটিং নিয়ে। আর ইব্রাহিম এই মুহূর্তে দিল্লিতে রকি অউর রানি কি প্রেমকাহানির শুটে করণ জোহরের সহ-পরিচালক হিসেবে ব্যস্ত।

ঈদের সাজে কারিনা পরেছেন হালকা নীল রঙের আনারকলি। সোহা আলি খান ঈদে পরার জন্য বেঁছে নিয়েছেন ঘিয়ে রঙের পোশাক। সাইফ, তৈমুর, জেহ, কুনালকে দেখা গেছে পাঞ্জাবি-পায়জামায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *