সোনার দামে ফের বড় চমক! আজ কিনতে গেলে পকেটে পড়বে কতটা টান? জানুন লেটেস্ট রেট

শুক্রবার তিলোত্তমার বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। গত বছরের মাঝামাঝি সময় থেকেই সোনার বাজারদর সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে বর্তমানে আকাশছোঁয়া দামে থিতু হয়েছে এই মূল্যবান ধাতু। মাঝে মধ্যে দাম কিছুটা কমলেও, তা স্থায়ী হচ্ছে না। আজ সপ্তাহের শেষভাগে এসে আরও একবার দাম বাড়ল ২২ ও ২৪ ক্যারেট সোনার।
কলকাতার বাজার দর অনুযায়ী, আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,৭১৫ টাকা। অর্থাৎ গতকালের চেয়ে দাম বেড়েছে ৬৫ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট বা খাঁটি সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৩,৮৭১ টাকা, যা গতকালের তুলনায় ৭১ টাকা বেশি। গতকাল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ১২,৬৫০ টাকা ও ১৩,৮০০ টাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অস্থির অর্থনৈতিক পরিস্থিতি, মার্কিন ডলারের শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি। কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লি ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতেও সোনার দামে পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে নাকি আরও অপেক্ষা করতে হবে, তা নিয়ে নতুন করে সমীকরণ মেলাতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।