১৫ লাখেই কি বাজিমাত? মাহিন্দ্রার XUV 7XO-তে থাকছে এমন কিছু ফিচার, যা আগে কখনও দেখেননি!

২০২৬ সালের শুরুতেই ভারতীয় গাড়ি বাজারে বড় ধামাকা করতে প্রস্তুত মাহিন্দ্রা। জনপ্রিয় SUV XUV700-এর ফেসলিফট মডেলটি এবার সম্পূর্ণ নতুন নাম ‘XUV 7XO’ নিয়ে ৫ জানুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে। সম্প্রতি টেস্টিং চলাকালীন এই গাড়ির প্রোডাকশন মডেলের কিছু ছবি ফাঁস হয়েছে, যা গাড়ি প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

বাইরে থেকে কতটা বদলালো? ফাঁস হওয়া ছবি অনুযায়ী, XUV 7XO আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম। এতে থাকছে নতুন ডিজাইনের গ্রিল এবং ডিউয়াল-পড LED প্রোজেক্টর হেডল্যাম্প। পিছনের অংশে থাকছে পিক্সেল-স্টাইল LED টেললাইট, যা মাহিন্দ্রার আপকামিং ইলেকট্রিক SUV ‘XEV 9S’ থেকে অনুপ্রাণিত। এছাড়া নতুন ১৮-ইঞ্চি অ্যালয় হুইল গাড়িটিকে আরও মাসকুলার লুক দিয়েছে।

অন্দরমহলে বিলাসিতার ছোঁয়া গাড়ির ভিতরে বড় চমক হিসেবে থাকছে ট্রিপল-স্ক্রিন সেটআপ। এর ড্যাশবোর্ডে তিনটি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে—একটি ড্রাইভারের জন্য, একটি মাঝখানে ইনফোটেইনমেন্টের জন্য এবং অন্যটি প্যাসেঞ্জারের বিনোদনের জন্য। ব্ল্যাক, ট্যান এবং বেইজ রঙের ডুয়াল-টোন থিম কেবিনটিকে লাক্সারি কারের অনুভূতি দেবে।

হাই-টেক ফিচারস গাড়িতে সাউন্ডের জন্য থাকছে ১৬-স্পিকারের Harman Kardon সিস্টেম। এছাড়াও এতে ৫৪০-ডিগ্রি ক্যামেরা এবং লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) থাকবে। পিছনের যাত্রীদের আরামের জন্য থাকছে ‘বস মোড’, যার মাধ্যমে পিছন থেকেই সামনের প্যাসেঞ্জার সিট কন্ট্রোল করা যাবে।

ইঞ্জিন ও পারফরম্যান্স মেকানিক্যাল ক্ষেত্রে খুব একটা বদল না হলেও এর পরিচিত ২.০ লিটার টার্বো পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল ইঞ্জিন বজায় থাকছে। এতে ম্যানুয়াল এবং অটোমেটিক—উভয় গিয়ারবক্সের অপশন পাওয়া যাবে। ডিজেল মডেলে অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেমও থাকবে।

আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর দাম ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, ১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে এর দাম শুরু হতে পারে। বাজারে টাটা সাফারি এবং হুন্ডাই আলকাজারের মতো গাড়ির সাথে এর কড়া টক্কর হবে।