OMG! স্নান করেন না প্রেমিকা, দুর্গন্ধ সইতে না পেরে সম্পর্ক ভাঙলেন যুবক!

দীর্ঘ ৩ বছরের প্রেম। তবু বান্ধবী যে নিয়মিত স্নান করেন না, তা এত দিন জানতেই পারেননি যুবক। এক সঙ্গে থাকতে গিয়েই ফাঁস হল গোপন কথা। ভাঙল সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক নিজের কাহিনি ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কী ভাবে তার তিন বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে মাত্র কয়েক মাসেই। বান্ধবী যে নিয়মিত স্নান করেন না, তা জানতে পারার পরেই শুরু হয় অশান্তি। অবশেষে সম্পর্ক ভাঙে।

যুবক জানিয়েছেন, প্রতি ২ সপ্তাহ অন্তর এক বার স্নান করেন তার প্রাক্তন বান্ধবী। তারা যত দিন আলাদা থাকতেন, এই অভ্যাসের কথা ঘূণাক্ষরেও তিনি টের পাননি। কিন্তু কয়েক মাস আগে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন যুগল। সেখান থেকেই অশান্তির সূত্রপাত। যুবক জানান, দুর্গন্ধের কারণে তিনি বান্ধবীর পাশে রাতে ঘুমোতে পারতেন না। বিছানা ছেড়ে প্রতি দিন সোফায় ঘুমাতে হত। দুর্গন্ধে তার পাশে টেকাই যেত না বলে জানিয়েছেন তিনি।

এই সমস্যা নিয়ে বান্ধবীর সঙ্গে আলোচনায় বসলে হিতে বিপরীত হয় বলে অভিযোগ। যুবক জানিয়েছেন, স্নান না করার কারণ জানতে চাইলে তার বান্ধবী রেগে যান। কান্নাকাটি শুরু করেন। এখন তাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুবকের কাহিনি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তা দেখে নানা জনে নানা মন্তব্য করেছেন। অনেকে তাকে অনেক রকম উপদেশও দিয়েছেন। কেউ বলেছেন, চুল না ভেজালেও প্রতি দিন স্নান করা দরকার। কেউ কেউ আবার বলেছেন, ২-১ দিন স্নান না করে থাকা অস্বাভাবিক নয়। তবে ২ সপ্তাহ টানা স্নান না করা কল্পনাও করা যায় না।

সূত্র: দ্য সান, আনন্দবাজার