WhatsApp -এ কল সুরক্ষিত রাখতে এই ফিচার চালু রাখুন, জেনেনিন কোনটি?

টেক ডেস্ক: বর্তমান যুগে সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচার জন্য স্মার্টফোনের নিরাপত্তা বজায় রাখা সবথেকে বড় চ্যালেঞ্জ। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীর সুরক্ষায় নিয়মিত নতুন ফিচার আনলেও, সচেতনতার অভাবে অনেকেই তা ব্যবহার করেন না। আপনি কি জানেন, সাধারণ একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেই হ্যাকাররা আপনার আইপি অ্যাড্রেস (IP Address) ব্যবহার করে আপনার সঠিক অবস্থান বা লোকেশন জেনে নিতে পারে?
এই সমস্যার সমাধান দিতেই হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ (Protect IP Address in Calls) ফিচার। এটি চালু থাকলে আপনার কলগুলো সরাসরি পিয়ার-টু-পিয়ার কানেকশনের বদলে হোয়াটসঅ্যাপের সুরক্ষিত সার্ভারের মাধ্যমে হবে, ফলে কেউ আপনার আসল আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবে না।
কিভাবে এই সুরক্ষা ফিচারটি চালু করবেন? দেখে নিন ধাপে ধাপে:
বড় বড় হ্যাকারদের নজর থেকে বাঁচতে আপনার ফোনে নিচের সেটিংসটি এখনই করুন:
১. প্রথমে আপনার ফোনের WhatsApp অ্যাপটি ওপেন করুন। ২. স্ক্রিনের ওপরে ডানদিকে থাকা থ্রি-ডট (Three dots) মেনুতে ক্লিক করুন। ৩. এরপর ড্রপ-ডাউন মেনু থেকে Settings-এ যান। ৪. সেটিংসে ঢোকার পর Privacy অপশনটি বেছে নিন। ৫. একদম নিচে স্ক্রল করলে Advanced নামক একটি বিকল্প পাবেন, সেখানে ক্লিক করুন। ৬. এখানে আপনি ‘Protect IP address in calls’ অপশনটি দেখতে পাবেন। এর পাশের টগল বাটনটি ক্লিক করে এটি অন (ON) করে দিন।
মনে রাখবেন: এই ফিচারটি সাধারণত ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই আপনাকে ম্যানুয়ালি এটি চালু করতে হবে। এটি চালু করলে কল কোয়ালিটিতে সামান্য পরিবর্তন আসতে পারে, কিন্তু আপনার ব্যক্তিগত নিরাপত্তা থাকবে ১০০ শতাংশ নিশ্চিত।