‘কথা’র রসায়ন বাস্তব জীবনেও, তুড়ি মেরে সাহেবকে ক্রিসমাস উপহার সুস্মিতার! বিয়ের পর এমন রিল দেখার অপেক্ষায় অনুরাগীরা

টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee) এবং অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। ‘কথা’ ধারাবাহিকে তাঁদের দারুণ রসায়ন সকলের নজর কেড়েছিল। মেগা শেষ হওয়ার পরও বিভিন্ন অনুষ্ঠান, উৎসব এবং পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও তাঁরা কখনওই সরাসরি তাঁদের প্রেমের কথা প্রকাশ করেননি, তবে এবার একসঙ্গে ক্রিসমাসের (Christmas) আনন্দে মেতে উঠলেন এই জুটি।

সুস্মিতার ক্রিসমাস ভিডিয়ো:

রবিবার সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োর শুরুতে দেখা যায়, সাহেব সাদাকালো টি-শার্ট ও হাফ প্যান্ট পরে উদাসীন মুখে বসে আছেন। তাঁর পাশে এসে সুস্মিতা (স্লিভলেস সাদা টপ ও ব্লু জিন্স পরে) ইশারায় তাঁর মন খারাপের কারণ জানতে চান। তারপরই সুস্মিতা তুড়ি মেরে উপহার দেন একটি ক্রিসমাস ট্রি।

ক্রিসমাস ট্রি দেখে সাহেব অবাক এবং উত্তেজিত হয়ে উঠলে সুস্মিতা ফের তুড়ি মেরে ঘর সাজিয়ে দেন। আলো, গিফট, এবং আলোর হরিণে সেজে ওঠে চারপাশ। এরপর সুস্মিতা সাহেবের পোশাক পছন্দ না হওয়ায় আবার তুড়ি মেরে তাঁর পোশাক বদলে দেন। সাহেবের পরনে আসে কালো জিন্স, ফুল স্লিভ শার্ট এবং লাল স্কার্ফ। অন্যদিকে, সুস্মিতাকেও দেখা যায় লাল পোশাকে। এই লাল পোশাকেই সম্প্রতি টলিউডের এক পার্টিতে তাঁদের দু’জনকে একসঙ্গে হাত ধরে প্রবেশ করতে দেখা গিয়েছিল।

অনুরাগীদের প্রতিক্রিয়া:

এই ভিডিয়োটি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লেখেন, “শহরে সান্টা আসছে…”। তাঁদের এই রোম্যান্টিক পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

একজন অনুরাগী লেখেন, “ঝটকা খেয়ে মরে গেলাম কী ভালো লাগছে দু’জনকে। ৩৬ বার দেখা হয়ে গেল।”

আরেকজন লেখেন, “বিয়ের পর আমরা এমনই রিল দেখবো দু’জনের।”

সাহেব-সুস্মিতার এই ঘনিষ্ঠতা তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিল।