“লজ্জা থাকলে পদত্যাগ করুন”, মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন শুভেন্দু অধিকারী

ফুটবল তারকা লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Stadium) নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর ও তান্ডবের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি দায়ী করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনাকে ‘লুট’ বলে আখ্যা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ:
মেসির অনুষ্ঠানের অব্যবস্থা ও দর্শকদের ক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন:
মুখ্যমন্ত্রীকে নিশানা: “এই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল রাজ্য সরকার।”
লুট ও দুর্নীতি: “মেসিকে দেখিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। লজ্জা থাকলে পদত্যাগ করুক মমতা বন্দ্যোপাধ্যায়।”
দুই মন্ত্রীর গ্রেফতারি দাবি: “অরূপ বিশ্বাস আর সুজিত বসুর জন্য দর্শকরা মেসিকে দেখতে পায়নি। অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারী চাই।”
অতিরিক্ত দামে বিক্রি: “২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করেছে। ১০ টাকার চিপসের প্যাকেট ২০০ টাকা নিয়েছে।”
‘খেলা হবে’ নিয়ে কটাক্ষ: “মেসিকে দিয়ে ‘খেলা হবে’ বলেছিল, উল্টে খেলা হয়ে গেছে।”
তদন্ত ও ক্ষতিপূরণ: “সব দর্শকদের টিকিটের দাম ফেরত দিতে হবে। নিরপেক্ষ ভাবে তদন্ত করতে হবে ঘটনার।”
ব্যক্তিগত আক্রমণ: “মমতা বাংলার গর্ব নয় বাংলার গর্ত।”
বিরোধী দলনেতা স্পষ্ট জানান, পুরো ঘটনার দায় রাজ্য সরকারের, এবং এর নেপথ্যে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।