SPORTS: জালিয়াতি মামলা, বাবার ঘাড়েই দশ চাপালেন তারকা ফুটবলার

আজ থেকে প্রায় ১০ বছর আগে ব্রাজিলের ক্লাব স্যান্টোস থেকে বার্সেলোনায় দোল পরিবর্তন করার সময় জালিয়াতি ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের উপর। তবে এবার সেই জালিয়াতি ও দুর্নীতি সংক্রান্ত মামলায় বাবার ঘাড়েই দোষ চাপালেন নেইমার।
বার্সেলোনার আদালতে ব্রাজিলীয় এই ফুটবল তারকা জানিয়েছেন যে ম্যানেজার হিসেবে তার বাবা সবসময় তার যেকজন চুক্তি সংক্রান্ত বিষয়গুলো দেখেছেন। তার বাবার পরামর্শ মতোই তিনি চলেছেন। তিনি বলেন ‘বাবা যেখানে আমাকে সই করতে বলেছেন, আমি তা করেছি।’
প্রসঙ্গত, ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তারকার অভাব। মেসি , রোনালদো ও নেইমার ছাড়া সেভাবে উঠে আসেনি কোনো তারকা খেলোয়াড়। এই বছরেই হয়তো এই ৩ তারকা শেষ ফুটবল বিশ্বকাপে অংশ গ্রহণ করবেন। আর তার মাঝেই এই তারকা ফুটবলারকে নিয়ে বিতর্ক হতাশাজনক বলে মনে করছে অসংখ্য ফুটবল প্রেমী।