রাতদুপুরে ভয়ঙ্কর হামলা! উত্তর ২৪ পরগনায় BLO-এর বাড়িতে চড়াও দুষ্কৃতীরা, ইঁট-লাথি; থানায় অভিযোগ দায়ের

উত্তর ২৪ পরগনার খড়দায় ব্লক লেভেল অফিসার (BLO)-এর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খড়দার সূর্য সেন নগর এলাকায় ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দের বাড়িতে সোমবার রাতে চড়াও হয় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। অভিযোগ, ওই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে লক্ষ্য করে ইট ছোড়ে এবং মূল দরজায় সজোরে লাথি মারে।

এই আকস্মিক হামলায় চরম আতঙ্কিত হয়ে পড়েছেন BLO মানব চন্দ। মঙ্গলবার রাতেই তিনি খড়দা থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে অন্যান্য BLO-রাও খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অভিযুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা না হলে তাঁরা নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করে দেবেন।

যদিও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় BLO-দের মধ্যে উত্তেজনা তুঙ্গে।