ইনস্টাগ্রাম মতো ফিচার মিলবে হোয়াটসঅ্যাপেও, জেনেনিন নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং প্ল্যাটফর্মটিকে আরও আকর্ষণীয় করে তুলতে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে এল বহুদিনের পরিচিত ‘অ্যাবাউট’ (About) সেকশনে বড় পরিবর্তন। ইনস্টাগ্রাম নোটের (Instagram Notes) মতোই এখন হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে নতুন ছোট নোট-স্টাইল ফিচার, যা ব্যবহারকারীর মনোভাব ও ভাবনাকে আরও সহজে অন্যদের সামনে তুলে ধরবে।
আগে ‘অ্যাবাউট’ সেকশনে কেবল ‘বিজি’, ‘আবেইলেভেল’ বা নিজের লেখা সংক্ষিপ্ত কিছু স্ট্যাটাস দেওয়া যেত। কিন্তু এবার সেই অংশটি সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে।
💬 প্রোফাইল ছবির উপরে দেখা যাবে ‘মুড’
নতুন আপডেটে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম বা ফেসবুকের ‘নোটস’ ফিচারের মতোই ‘অ্যাবাউট’-এ লিখে রাখতে পারবেন নিজের বর্তমান মুড, দিনের বিশেষ ভাবনা, বা মাথায় ঘুরতে থাকা কোনো গান। সবথেকে বড় পরিবর্তন হলো, এই নোটটি এখন ব্যবহারকারীর প্রোফাইল ছবির উপরে বাবল (Bubble) আকারে দেখা যাবে!
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনেক সময় ব্যস্ততার কারণে বার্তা দেখা বা উত্তর দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ‘অ্যাবাউট’-এ সংক্ষিপ্ত নোট লিখে রাখলে পরিচিতরা দ্রুত বুঝতে পারবেন আপনি ব্যস্ত আছেন নাকি ফ্রি। একইসঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও অনুভূতিও সহজে শেয়ার করা যাবে।
➡️ আরও ইন্টারেক্টিভ হবে চ্যাট লিস্ট
নতুন ফিচার অনুযায়ী:
-
চ্যাট লিস্টে প্রোফাইল আইকনের ওপরে বাবলের মধ্যেই আপডেটেড ‘অ্যাবাউট’ বা ‘নোট’ দেখা যাবে।
-
কোনো চ্যাটে ঢুকলে তা আরও স্পষ্টভাবে দেখা যাবে।
-
এমনকি অন্য কেউ চাইলে এই ‘অ্যাবাউট’ নোটে ক্লিক করে সরাসরি রিপ্লাইও করতে পারবেন, যা ফিচারটিকে আরও ইন্টারঅ্যাকটিভ বা সজীব করেছে।
হোয়াটসঅ্যাপ আশা করছে, ইনস্টাগ্রাম-স্টাইল এই ছোট নোট ফিচারটি দৈনন্দিন যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
✍️ কীভাবে নতুন ‘অ্যাবাউট’ নোট লিখবেন?
হোয়াটসঅ্যাপে এই নতুন ‘নোটস’ স্টাইলে ‘অ্যাবাউট’ আপডেট করা খুবই সহজ:
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। ২. প্রোফাইল ছবিতে ক্লিক করুন। খুলে যাবে ‘অ্যাবাউট’ সেকশন। সেখানে আপনি যা জানাতে চান, তা লিখুন। ৩. কাদের এই বার্তাটি দেখাতে চান, তাদের বেছে নিন। ৪. কতক্ষণ ‘অ্যাবাউট’ দৃশ্যমান (Visible) হবে, তা বেছে নিন। ব্যস, আপনার কাজ শেষ।