SPORTS: আইসিসি চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী ? মেনে নিলো ভারতীয় বোর্ড

বিসিআই থেকে আইসিসির চেয়ারম্যান নির্বাচনের জন্য সৌরভ গাঙ্গুলী যে এই মুহূর্তে এক অপ্রতিদ্বন্ধী ব্যক্তি তা কার্যত মেনে নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ এবার যদি ভারতীয় ক্রিকেট থেকে কোনো ব্যক্তি আইসিসি চেয়রম্যান পদে লড়াই করেন তিনি হবেন বিসিসিআইয়ের স্প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
আর তা যদি সম্ভব না হয় তাহলে ভারতীয় বোর্ড থেকে কোনো ব্যক্তিই এই নির্বাচনে লড়াই করবেন না। আর সে ক্ষেত্রে জেগে বার্কলে কেই আরও এক দফা উক্ত পদের জন্য রেখে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলির এখনো আইসিসির চ্যেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ অক্টোবর আইসিসিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। অপরদিকে সিএবির মনোনয়ন জমাদেবার শেষদিন ২২ অক্টোবর।
আজ ১৮ অক্টোবর যদি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভ গাঙ্গুলিকে যদি BCCI এর পক্ষ থেকে নাম নিশ্চিত করে জানানো হয় তাহলে হয়তো সৌরভ গাঙ্গুলি সিএবি তে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিতে পারেন আইসিসিতে।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সিএবি- এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তবে সৌরভের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কারণ, তাকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি।
সিএবি- এর সভাপতি পদে নির্বাচন করার খবরটি সৌরভ নিজেই জানিয়েছেন। চলতি অক্টোবরের ২২ তারিখে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো সিএবি- এর সভাপতির পদে লড়াই করবেন ভারতের সফল অধিনায়ক।