উন্নয়নের কাজে গতি বাড়াতে এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এড়াতে পৃথক ই-টেন্ডার পোর্টাল চালু করল রাজ্য সরকার

রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এড়াতে তৎপর হয়েছে রাজ্যের অর্থ দফতর। গ্রামীণ বাংলা ও শহরাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে রাজ্যের দু’টি ফ্ল্যাগশিপ প্রকল্প— ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজে আরও গতি আনতে একটি সম্পূর্ণ পৃথক ও নতুন ই-টেন্ডার পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন এই নতুন পোর্টাল?নবান্নের তরফে জানানো হয়েছে, এতদিন রাজ্যের সমস্ত সরকারি দফতরের টেন্ডার সংক্রান্ত যাবতীয় কাজ wbtenders.gov.in নামক পোর্টালের মাধ্যমে হত। কিন্তু সাম্প্রতিক সময়ে ‘পথশ্রী’ ও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের পরিধি ও কাজের সংখ্যা অনেকটা বেড়েছে। এই দুটি প্রকল্পের বিপুল পরিমাণ টেন্ডার আপলোড করার সময় পুরনো পোর্টালে কাজের অত্যাধিক চাপের ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল, যা উন্নয়নের কাজে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করছিল।সেই সমস্যা কাটাতে ও চলতি অর্থবর্ষের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে বিকল্প ব্যবস্থা হিসেবে www.tenders.wb.gov.in নামে একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অর্থ দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, “নতুন এই পোর্টালটি পুরনো ব্যবস্থারই একটি রেপ্লিকা। শুধুমাত্র এই দু’টি বিশেষ প্রকল্পের জন্যই এটি ব্যবহার করা হবে। ফলে মূল পোর্টালে চাপ কমবে এবং দু’টি পোর্টালই সমান্তরালভাবে দ্রুত গতিতে কাজ করতে পারবে।”বিশাল আর্থিক বরাদ্দ ও লক্ষ্যমাত্রারাজ্য সরকারের এই উদ্যোগের পিছনে রয়েছে এক বিশাল আর্থিক বরাদ্দ এবং কাজের পরিধি।আমাদের পাড়া আমাদের সমাধান: এই প্রকল্পের আওতায় জল, নিকাশি বা মেরামতির মতো প্রায় সাড়ে ৯ লক্ষ স্কিম হাতে নেওয়া হয়েছে, যার মোট আর্থিক খরচ প্রায় আট হাজার কোটি টাকা।পথশ্রী: এই প্রকল্পে গ্রামীণ ও শহুরে রাস্তা মিলিয়ে প্রায় ১৬,৬০০ কোটি টাকার কাজ চলছে।পথশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রাএবারই প্রথম ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার সঙ্গে পাল্লা দিয়ে শহরাঞ্চলেও রাস্তা তৈরির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে।প্রকল্পের বিভাগনতুন রাস্তার সংখ্যামোট দৈর্ঘ্য (প্রায়)পথশ্রী (গ্রামীণ)প্রায় ৯ হাজার১৫,০১১ কিলোমিটারপথশ্রী (আরবান)১১,৩৬৫টি৫,০১৯ কিলোমিটারমোট২০,৩৬৫টির বেশি২০,০৩০ কিলোমিটারের বেশিগ্রাম ও শহর মিলিয়ে এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির কাজ যাতে আমলাতান্ত্রিক বা যান্ত্রিক কারণে আটকে না-থাকে, তা নিশ্চিত করতে পৃথক ওয়েবসাইট তৈরি করা হয়েছে।নতুন পোর্টাল ব্যবহারের বিধিনিষেধস্বচ্ছতা বজায় রাখতে এবং কাজের সুবিধার্থে নির্দিষ্ট কিছু দফতর ও কর্তৃপক্ষকে কেবলমাত্র এই নতুন পোর্টালে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে:গ্রামীণ কাজের জন্য: জেলাশাসকের দফতর, বিডিও অফিস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত।শহরাঞ্চলের কাজের জন্য: KMDA, KMC, অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন পুরসভা এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট।এই তালিকাভুক্ত সংস্থাগুলি ছাড়া বাকিরা তাদের নিয়মিত কাজের জন্য পুরনো পোর্টালই ব্যবহার করবে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই সমস্ত অনুমোদিত প্রকল্পের কাজ শেষ করার দিকে কড়া নজর রাখছে নবান্ন।

Dipak Barman01
  • Dipak Barman01