ইন্ডিগো ফ্লাইট বাতিল কাণ্ড, ‘আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল’, বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার
December 8, 2025

ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাপক বিমান বাতিল ও বিলম্বের জেরে দেশজুড়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার পরিস্থিতিতে এবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এই ভোগান্তির জন্য যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।
সোমবার তিনি বলেন, “যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য।” পাশাপাশি, এই পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব ছিল বলেও তিনি অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আগে থেকে পরিকল্পনা করে নির্দেশিকা জারি করা উচিত ছিল।” ইন্ডিগোর অব্যবস্থার কারণে লক্ষ লক্ষ যাত্রীকে যে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।