FREE-তে ২টি গ্যাস সিলিন্ডার দেবে সরকার, নির্বাচনের আগে বড় ঘোষণা করলো রাজ্য

আসন্ন দীপাবলি ও বিধানসভা নির্বাচনের আগে জনগণকে বড় উপহার দিতে চলেছে গুজরাট সরকার। সে রাজ্যের সরকার সোমবার প্রধানমন্ত্রী উজ্বল প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে ২ টি সিওলিন্ডার দেবে বলে ঘোষণা করেছে।
এছাড়াও CNG ও PNG র উপর থেকে ১০ শতাংশ ভ্যাট কমিয়ে দিয়েছে রাজ্যসরকার। ভ্যাট কমানোর ফলে CNG গ্রাহকরা প্রতি কেজি গ্যাস সিলিন্ডারে ৬ -৭ টাকা করে কম দামে গ্যাস কেনার সুবিধেপাবেন। একাহার PNG তে প্রতিকেজি ৫ থেকে ৬ টাকা করে কম দাম পাবেন গ্রাহকরা।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গুজরাট সরকার চাইছে জনগণের মন জিততে। তাই বিভিন্ন সময় ঘোষণা করা হচ্ছে বিভিন্ন সুবিধের কথা। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই দেখতে পারবে গুজরাট বাসি। এই প্রথম গুজরাটে আমি আদমি পার্টি শাসক দলের বিরুদ্ধে লড়ায়ে নেমেছে যা গুজরাটের ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।