বিশেষ: ২০২৬ সাল কোন রাশির জন্য দুর্দান্ত, কাদের চাপ? জেনেনিন সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বাণী

আর মাত্র কিছুদিন। এরপরই শুরু হতে চলেছে নতুন বছর ২০২৬। জ্যোতিষশাস্ত্র মতে, নতুন বছরে কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে, যার ফলে ১২টি রাশির জীবনেই বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের প্রভাব পড়বে কেরিয়ার, অর্থ, সম্পত্তি এবং পারিবারিক ক্ষেত্রে।

জেনে নিন রাশি অনুসারে ২০২৬ সাল কেমন কাটবে:

রাশি সামগ্রিক পূর্বাভাস আর্থিক অবস্থা ও পরামর্শ
মেষ (Aries) বছরটি মাঝারি যাবে। সম্পত্তিজনিত ঝামেলা থেকে মুক্তি মিলবে। হঠাৎ বাবার সম্পত্তি লাভ হতে পারে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন এবং খরচ নিয়ন্ত্রিত রাখুন।
বৃষ (Taurus) বছরটি খুবই ভালো যাবে। সব সমস্যার সমাধান করতে পারবেন। সম্পত্তি লাভ ও স্থান পরিবর্তনের যোগ। আর্থিক অবস্থা ভালো থাকবে। নতুন বাহন কেনার যোগ রয়েছে।
মিথুন (Gemini) সময়টা মধ্যম যাবে। সম্পত্তি কেনা এবং স্থান পরিবর্তনের যোগ রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। শেয়ার বাজার, লটারি ও সাট্টা থেকে দূরে থাকুন।
কর্কট (Cancer) কেরিয়ারে কিছুটা ওঠানামা থাকবে। তবে বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন। বছরের শেষ দিকে পরিস্থিতি অনুকূলে আসবে। শিক্ষা ও সম্পত্তির জন্য অর্থ খরচ হবে।
সিংহ (Leo) বছরটি দারুণ কাটবে। ব্যবসা মোটামুটি ভালো যাবে এবং লোনের সমস্যা মিটে যাবে। আর্থিক পরিস্থিতি ফিরবে। তবে স্বাস্থ্যের জন্য এই বছর খরচ বাড়তে পারে।
কন্যা (Virgo) স্থান পরিবর্তনের সঙ্গে লাভের পরিস্থিতি তৈরি হবে। ধন-সম্পত্তির পরিস্থিতি ঠিক হবে। স্বাস্থ্যের জন্য এই বছর খরচ বাড়তে পারে। প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে বিরত থাকুন।
তুলা (Libra) কেরিয়ারে উন্নতি হবে এবং আর্থিক অবস্থাও ফিরবে। সম্পত্তি কেনার যোগ রয়েছে। লোন নেওয়ার ক্ষেত্রে সাবধান হন।
বৃশ্চিক (Scorpio) জীবনে একাধিক পরিবর্তন হতে পারে। কেরিয়ার বদলালে সফলতা আসবে। নতুন বাড়ি তৈরি করার যোগ রয়েছে। অর্থ লাভ হবে, তবে বুঝে-শুনে খরচ করতে হবে।
ধনু (Sagittarius) এই বছর আর্থিক হাল ফিরবে। রোজগার বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে। আয় ভালো হবে। তবে ভুলেও অহেতুক লোন নেবেন না।
মকর (Capricorn) আর্থিক হাল ঠিকঠাক থাকবে। মাঝে মাঝে অপ্রত্যাশিত ধনলাভ হবে, ফলে লোন থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের জন্য এই সময়টা খারাপ যেতে পারে।
কুম্ভ (Aquarius) নতুন কাজে লাভ পাবেন। লোন ও অন্যান্য আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। ব্যবসায় সাবধানে বিনিয়োগ করুন। ফেঁসে থাকা বা ডুবে থাকা অর্থ বের করে আনার চেষ্টা করুন।
মীন (Pisces) আর্থিক স্থিতি মোটের উপর মধ্যম থাকবে। লোন এবং স্বাস্থ্যের জন্য খরচ বাড়বে। একটু বুদ্ধি করে চললে পরিস্থিতি সামলে নিতে পারবেন। পারিবারিক বিবাদ থেকে বাঁচুন।