BigNews: বাবুলের বিরুদ্ধে ‘দূর হটো’ স্লোগান, বাধা পেয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন বাবুল

তৃণমূলের বিজয়া সম্মেলনি অনুষ্ঠানকে কেন্দ্র করে বালিগঞ্জের স্কুলে দেখা গেলো বেনজির বিশৃঙ্খলা। সেখানে দলের একদল কর্মী বাবুল কে ঘিরে ‘দূর হটো’ স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা দাবি করে জানিয়েছে যে বিধায়ক বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখতে পাওয়া যায়না।
পরিস্থিতি সামাল দিতে স্কুলের কিছু দূরে রাস্তার উপর জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীদের একাংশ সেই স্কুলে বিক্ষোভের কারণে পৌঁছতে না পেরে রাস্তাতেই বিজয়া সম্মেলনি সম্পন্ন করেন বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত, বাবুলের বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান এখনো অনেক কর্মী মনে মনে মেনে নিতে পারেননি। দলের উপর মহলের চাপে তারা সেই সিদ্ধান্ত কে মানতে বাধ্য হয়েছে। কারণ ২১ শের নির্বাচনে একদিকে যেমন বাজছিলো তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান অপরদিকে বাজছিলো বাবুলের গাওয়া ‘এই তৃণমূল আর না’ গান। সেই সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে রাজনৈতিক বিরোধ ব্যাপক আকার ধারণ করে। নির্বাচন শেষে সেই বাবুল সুপরিয়কেই দলে নেওয়ার সময় থেকেই বিরক্তি প্রকাশ করেছিল তৃণমূলের একাংশ।