১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল SIR-এর সময়সীমা! এরই মধ্যে BLO-দের পারিশ্রমিক দ্বিগুণ করল কমিশন, এখন কত বেতন?

পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ সহজ করতে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম সংগ্রহের সময়সীমা ৯ ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আবহে, ফের চর্চায় উঠে এসেছে এ বছর বুথ লেভেল অফিসারদের (BLO) বেতনবৃদ্ধির বিষয়টি।
পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ:
নির্বাচন কমিশন (ECI) অগাস্ট মাসেই বুথ লেভেল অফিসারদের ভাতাবৃদ্ধির খবর জানিয়েছিল। সেই ঘোষণা মতো, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসারদের পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে।
| পদ | পুরনো পারিশ্রমিক (২০১৫) | নতুন পারিশ্রমিক (২০২৫) | ইনসেনটিভ (রিভিশন কাজ) |
| বুথ লেভেল অফিসার (BLO) | ৬,০০০ টাকা (প্রতি সাইকেলে) | ১২,০০০ টাকা (প্রতি সাইকেলে) | ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা |
| বিএলও সুপারভাইজার | ১২,০০০ টাকা | ১৫,০০০ টাকা | উল্লেখ নেই |
| এআরও (AERO) | আগে ছিল না | ২৫,০০০ টাকা (সাম্মানিক ভাতা) | প্রযোজ্য নয় |
| ইআরও (ERO) | আগে ছিল না | ৩০,০০০ টাকা (সাম্মানিক ভাতা) | প্রযোজ্য নয় |
অন্যান্য পদাধিকারীদেরও সাম্মানিক বৃদ্ধি:
২০১৫ সালের পর এই বছর ২০২৫ সালেই প্রথমবার বিএলও, বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। এছাড়াও, এই বছরই প্রথমবার ইআরও (Electoral Registration Officers) এবং এইআরও (Assistant Electoral Registration Officer)-দের জন্য সাম্মানিক ভাতা চালু করা হয়েছে। অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে, এআরও-রা এখন থেকে ২৫ হাজার টাকা এবং ইআরও-রা ৩০ হাজার টাকা সাম্মানিক দক্ষিণা হিসেবে পাবেন।
সময়সীমা বাড়ার ফলে খসড়া তালিকা প্রকাশের তারিখও পিছিয়েছে। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর।