শোক সংবাদ! প্রয়াত ১৫ বছরের অস্কার মনোনীত কিশোর অভিনেতা, শোক প্রকাশ সিনেদুনিয়ার
October 11, 2022

মাত্রা ১৫ বছর বয়সেই থমকে গেলো অস্কার মনোনিত ছবি ‘ছেল্ল শো’ বা ‘লাস্ট ফিল্ম শো’ -এর কিশোর অভিনেতা রাহুল কলি। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে প্রতিভাবান এই কিশোর অভিনেতা। রাহুল ‘লাস্ট ফিল্ম শো’ নামকরণকে যতার্থ করে দিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে।
অভিনেতার বাবা রামু কলি এক বিবৃতিতে জানিয়েছেন কিছুদিন আগে থেকেই ঘন ঘন জ্বর আসছিলো রাহুলের। আগামী ১৪ অক্টোবর প্রতিভাবান এই কিশোর অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে। গোটা পরিবারের সাথে রাহুলের শেষ সিনেমা দেখতে যাবে তার পুরো পরিবার।