OMG! ডিসেম্বরেই পৃথিবীতে আগমন ঘটবে এলিয়েনদের! ভাইরাল আজব ৫ টি ভবিষৎবাণী

‘ভবিষ্যৎ থেকে ঘুরে এসে’ পৃথিবীর ভবিষ্যদ্বাণী করে গেলেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট সাড়া ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন, চলতি বছরের শেষেই পৃথিবীর মাটিতে এসে নামবে ভিনগ্রহীরা। আরো চার তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটবে পৃথিবীতে। সে সবের দিনক্ষণও জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি।

সম্প্রতি টিকটকে একটি ভিডিও পোস্ট করেছেন জনৈক ব্যবহারকারী। টিকটক অ্যাকাউন্ট অনুযায়ী তার নাম, ইনো অ্যালারিক। পোস্ট করা ভিডিওতে তিনি দাবি করেছেন, তিনি ভবিষ্যৎ থেকে এসেছেন। অতীত বা ভবিষ্যতে তিনি যাতায়াত করতে পারেন বলেও দাবি করেছেন। তার পরেই পৃথিবীতে পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

টিকটকে পোস্ট করা ভিডিওটির সঙ্গে লেখা হয়েছে, ‘সাবধান! আমি এক জন সত্যিকারের টাইম ট্র্যাভেলার। ২৬৭১ সাল থেকে এসেছি। আগামী পাঁচটি তারিখ সকলে মনে রাখুন।’

তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বিশাল এক মহাকাশযানে চড়ে পৃথিবীর মাটিতে নামবে ভিনগ্রহীরা। পৃথিবীর মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের। শুধু তাই নয়, তিনি আরো জানিয়েছেন, ভিনগ্রহীদের আগমনের আগে অবিকল পৃথিবীর মতো একটি নতুন গ্রহ আবিষ্কার করবে নাসার জেমন ওয়েব টেলিস্কোপ। আগামী ৩০ নভেম্বর সেই আবিষ্কারের কথা জানা যাবে।

এর পরের ঘটনাটি ঘটবে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি। ভবিষ্যদ্বাণীতে আরো দাবি করা হয়েছে, সে দিন ৪ জন কিশোর মিলে এক অতি প্রাচীন ধ্বংসাবশেষ থেকে খুঁজে বার করবে এমন একটি যন্ত্র, যা নাকি অন্যান্য ছায়াপথে (গ্যালাক্সি) যাওয়ার গোপন পথ বলে দেবে।

ওই বছর মার্চ মাসে মানুষের একটি প্রাচীন প্রজাতি আবিষ্কারের ভবিষ্যদ্বাণীও করেছেন অ্যালারিক। এ ছাড়া, তার শেষ ভবিষ্যদ্বাণী, আমেরিকার পশ্চিম উপকূলে, বিশেষত সান ফ্র্যান্সিসকোতে আগামী বছর আছড়ে পড়বে ভয়ানক সুনামি। তাতে ঢেউয়ের আকার হবে প্রায় ৭৫০ ফুট।

অ্যালারিকের ভবিষ্যদ্বাণীকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কেউ। বরং সমাজমাধ্যমে তাকে নিয়ে ঠাট্টা-তামাশা শুরু হয়েছে। এর আগেও এই ব্যক্তি নিজেকে টাইম ট্র্যাভেলর হিসাবে দাবি করে একাধিক আজগুবি ভবিষ্যদ্বাণী করেছেন বলে দাবি। তার কোনওটাই কাজে লাগেনি।

সূত্র: টাইমস নাও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *