ফাঁসিতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, গণহত্যার দায়ে চরম সাজা ঘোষণা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সদ্য আসা এই রায়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গণহত্যার তিনটি ধারায় দোষী ঘোষণা করা হয়েছে।
একই মামলায় বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফাঁসির সাজা দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশে এই রায় ঘিরে এখন চরম উত্তেজনা।
অন্যদিকে, এই মামলার আর এক অভিযুক্ত, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যেহেতু রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাঁকে ট্রাইব্যুনাল ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
ট্রাইব্যুনালের রায়ে তিনজনের বিরুদ্ধেই গণহত্যার মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। এই মুহূর্তে দ্রুততার সঙ্গে খবরটি আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বিস্তারিত তথ্যের জন্য এই পেজটি রিফ্রেশ করতে থাকুন।