‘অপমান, গালিগালাজ, মারতে জুতো তোলা হয়েছিল!’ রাজনীতি ছাড়ার পর বিস্ফোরক রারিণী, সমর্থন জানালেন মামা সাধু যাদব

রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর নেতা রাবড়ি দেবীর ভাই সাধু যাদব পরিবারে চলমান তীব্র কলহের মধ্যে নিজের ভাগ্নি রোহিনী আচার্যকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। তিনি আরজেডি সাংসদ সঞ্জয় যাদব এবং রমিজকে ‘বহিরাগত’ (Outsider) আখ্যা দিয়ে বলেছেন, তাঁদের বিরুদ্ধে আপত্তি জানানোর সম্পূর্ণ অধিকার রোহিণীর আছে।

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য সম্প্রতি রাজনীতি ছাড়ার এবং পরিবার থেকে দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর ভাই তেজস্বী যাদব এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় যাদব ও রমিজের বিরুদ্ধে তাঁকে দল ছাড়তে বাধ্য করার গুরুতর অভিযোগ তুলেছেন। রোহিনী অভিযোগ করেন, তাঁকে অপমানিত করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং মারার জন্য তাঁর দিকে জুতোও তোলা হয়েছে

এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে সাধু যাদব বলেন, যারা রোহিনীকে যেতে বাধ্য করেছে, তাদের রোহিণীরই উচিত বাড়ি থেকে বের করে দেওয়া। তিনি বলেন, “কী সঠিক আর কী ভুল, তা খতিয়ে দেখা হবে। কিন্তু সে (রোহিনী) যা দাবি করছে, তা যদি কেউ বলে থাকে, তবে সে ভুল। সে পরিবারের মেয়ে এবং অনেকের চেয়ে বড়ও। যদি কেউ তার সম্পর্কে ভুল কিছু বলে থাকে, তবে সে ভুল। সে যা খুশি সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তাকে কে আটকাচ্ছে?” সাধু যাদব যদিও নির্দিষ্টভাবে কারো নাম বলতে চাননি।

রাবড়ি দেবীর ভাই আরও বলেন, “যদি কেউ আমার বাড়িতে থাকে, তবে সে কি আমার নিয়ম মেনে চলবে না? যদি না থাকে, তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটাও রোহিনীর বাড়ি। তার বাবা-মা এবং ভাই-বোন সবাই সেখানে থাকেন। তার অধিকার আছে এবং তাকে সেই ব্যক্তিকে বের করে দেওয়া উচিত যে তাকে যেতে বাধ্য করেছে। বাড়িতে থাকা বহিরাগতের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার রোহিনীর আছে।”

এই বিতর্কের মধ্যে, রবিবার রোহিনী আচার্য বিহার নির্বাচনে মহাজোটের ভরাডুবির পর পারিবারিক কলহের সময় ঘটে যাওয়া ঘটনাগুলির কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, তিনি তাঁর বাবা-মা, লালু এবং রাবড়ি দেবীর আশীর্বাদপ্রাপ্ত। আচার্য আরও জোর দিয়ে বলেছেন, পারিবারিক বিতর্কের সময় ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে তিনি মিথ্যে বলেননি, যা তিনি X-এ (পূর্বে টুইটার) শেয়ার করেছেন। তিনি বলেন, তাঁর বাবা সব সময় তাঁকে সমর্থন করেছেন।