কৃষকদের অপমান, গান্ধীজিকে নিয়ে মন্তব্য, মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা চলবে, বিপাকে বিজেপি নেত্রী

বলিউড (Bollywood) অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি সাংসদ (BJP MP) কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বিরুদ্ধে পুরোনো মামলায় ফের আইনি জটিলতা বাড়ল। ২০২০ সালে কৃষকদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি চলবে বলে বুধবার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরা জেলা আদালত (District Court of Agra)।
আদালত কঙ্গনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি পুনর্বিবেচনা করার আর্জি গ্রহণ করেছে। এই মামলার শুনানি এবার বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে (Special MP-MLA Court) চলবে। কঙ্গনার বিরুদ্ধে কৃষকদের অপমান করার পাশাপাশি মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
দেশদ্রোহিতার মামলার জালে কঙ্গনা
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আইনজীবী রামশঙ্কর শর্মা (Advocate Ramashankar Sharma) কঙ্গনার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৬ অগাস্ট এক সাক্ষাৎকারে কঙ্গনা যে মন্তব্য করেন, তাতে কৃষক সমাজ ও সমগ্র দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়।
বিশেষ আইনজীবী লোকেশ কুমার জানিয়েছেন, দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই মুহূর্তে রায় স্থগিত রেখেছে। আগামী ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই দিন কঙ্গনা রানাউতকে আদালতে হাজিরা দিতে হবে। লোকসভা নির্বাচনে জয়লাভের পর বিজেপি সাংসদ হিসেবে কঙ্গনা এখন এক কঠিন রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি।