OMG! পুলিশের সাহায্য ছাড়াই চুরি হওয়া মোবাইল উদ্ধার করলেন তরুণী, জেনেনিন বিস্তারিত

পুলিশের সাহায্য ছাড়াই চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন এক তরুণী। এ সময় চোরকে ধরতে পারলেও আটকে রাখতে পারেননি তিনি।

গুরুগ্রামের সেক্টর ২৩-এর পালাম বিহারের বাসিন্দা পল্লবী। তিনি জিনিস কিনতে গিয়েছিলেন কাছের মুদি দোকানে। কিন্তু দোকানের ভিড়ের মধ্যে তার মোবাইল চুরি করে পালায় এক চোর। প্রায় ২০০ মিটার চোরকে তাড়া করলেও এক সময় চোখের আড়ালে চলে যায় সে।

এতে আরো বলা হয়, পুলিশের ভরসায় বসে না থেকে রাত ৯টায় হাতের স্মার্টওয়াচে মোবাইলের অবস্থান দেখে পৌঁছান পল্লবী। দেখেন, এক ব্যক্তি একটি বাইকের ওপর বসে তার মোবাইলটি ঘাঁটাঘাটি করছেন। সেই সময় চোরের সঙ্গে শুরু হয় হাতাহাতি। চোর মোবাইলটি শক্ত করে ধরে রাখলেও পল্লবীর ঘুষিতে উল্টে পড়েন। হাত থেকে পড়ে যায় পল্লবীর মোবাইলটি। এ সময় চোর দৌড়ে পালান। এতে নিজের মোবাইল ফেরত পান পল্লবী।

পল্লবী জানান, ঐ সময়ের মধ্যেই পল্লবীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার ৮৬৫ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে। পরদিন পুলিশের কাছে অভিযোগ জানান পল্লবী। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।