উৎসবের মরশুম মিটতেই সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি! সন্ডালিয়ায় ট্র্যাফিক ব্লকের জেরে বাতিল শিয়ালদহ-হাসনাবাদ লোকাল

উৎসবের মরশুম শেষ হতেই সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির খবর। রেললাইন মেরামতের কাজের জন্য শিয়ালদহ-হাসনাবাদ রুটে বেশ কিছু লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।কবে, কেন বাতিল হচ্ছে ট্রেন?সময়সীমা: রেল সূত্রে খবর, বারাসত – হাসনাবাদ শাখার সন্ডালিয়ায় ট্র্যাফিক ব্লকের জেরে শনিবার, ৮ নভেম্বর রাত ১১:১৫ থেকে রবিবার, ৯ নভেম্বর ভোর ৫:১৫ মিনিট পর্যন্ত বারাসত হাসনাবাদ শাখার ট্রেন চলাচল বন্ধ থাকবে।ট্রেন বাতিলের কারণ: লাইনে ট্র্যাফিক ব্লকের কাজ।বাতিল ট্রেনের তালিকামোট ৭টি লোকাল ট্রেন পরিষেবা বাতিল থাকবে বলে জানানো হয়েছে:তারিখট্রেনের নাম ও নম্বরসময়রুট৮ নভেম্বর (শনিবার)33533 আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল২২:১৫শিয়ালদহ থেকে হাসনাবাদ33538 ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল২১:২৫হাসনাবাদ থেকে শিয়ালদহ33325 আপ বারাসত-হাসনাবাদ লোকাল২২:১৩বারাসত থেকে হাসনাবাদ33320 ডাউন হাসনাবাদ-বারাসত লোকাল২২:২৪হাসনাবাদ থেকে বারাসত৯ নভেম্বর (রবিবার)33511 আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল০৫:২০শিয়ালদহ থেকে হাসনাবাদ33512 ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল০৩:০৫হাসনাবাদ থেকে শিয়ালদহ33311 আপ বারাসত-হাসনাবাদ লোকাল০৪:০৩বারাসত থেকে হাসনাবাদআংশিক চালু থাকা ট্রেনের সময়রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে:ডাউন হাসনাবাদ-বারাসত লোকাল (33312) – ০৫:১০ মিনিটে ছাড়বে।আপ বারাসত-হাসনাবাদ লোকাল (33313) – ৯ নভেম্বর ভোর ০৫:২০ মিনিটে বারাসত থেকে ছাড়বে।ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল (33514) – ৯ নভেম্বর ভোর ০৫:২০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে।রেল সূত্রে খবর, ট্র্যাফিক ব্লকের কাজ যেহেতু রাত এগারোটার পর থেকে শুরু হবে, তাই যাত্রীচাপ কম থাকায় তেমন কোনো অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে।