SSC-একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ আজ কখন? দেখেনিন Link ও পদ্ধতি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। SSC সূত্রে খবর, পরীক্ষার্থীরা রাত ৮টার পর থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (**https://www.westbengalssc.com/**)-এর-এর) মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন।
এদিন ফল প্রকাশের কিছুক্ষণ আগেই ৩৪টি বিষয়ের চূড়ান্ত ‘মডেল আনসার কি’ (Model Answer Key) এবং পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর ওয়েবসাইটে আপলোড করা হবে। এই তথ্যগুলি ব্যবহার করে প্রার্থীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।
কীভাবে চেক করবেন রেজাল্ট? (স্টেপ বাই স্টেপ গাইড)
১. প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট **https://www.westbengalssc.com/**-এ যান। ২. হোমপেজে ‘Results’ বা ‘SSC Class XI-XII Result’ লিঙ্কটি খুঁজুন এবং ক্লিক করুন। ৩. নতুন পেজে আপনার পরীক্ষার রোল নম্বর (Roll Number) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য (যেমন— জন্ম তারিখ) লিখুন। ৪. ‘Submit’ বা ‘Check Result’ বাটনে ক্লিক করুন। ৫. আপনার স্কোরকার্ড স্ক্রিনে দেখতে পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখুন।
নিয়োগ প্রক্রিয়ায় দ্রুততা: ইন্টারভিউ হবে আঞ্চলিকভাবে
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। মোট ১২,৫১৪টি শূন্যপদের জন্য আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী। কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ফলাফল ঘোষণার পর প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে, নথি যাচাই কেন্দ্রীয়ভাবে হলেও ইন্টারভিউ হবে আঞ্চলিকভাবে। পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য রাজ্যকে পাঁচটি অঞ্চলে (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব) ভাগ করা হয়েছে। শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে।
অভিজ্ঞতার অতিরিক্ত ১০ নম্বর: ৮ প্রার্থীর নথি যাচাই
এদিকে, রাজ্য সরকার আগেই জানিয়েছিল যে রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকরা অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত পাবেন। এই ঘোষণার মাঝে ৮ জন চাকরিপ্রার্থী দাবি করেছেন যে তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত। তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতোই তাঁদেরও এই অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হোক। বর্তমানে কমিশন ওই ৮ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করছে। এই রেজাল্ট বহু চাকরিহারা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে।