যাকে ইচ্ছা ফেসবুকে ‘ডিসলাইক’ দিতে পারবেন, জেনেনিন নতুন আপডেট

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি। ব্যবহারকারীরা এখানে যখন খুশি অনুভূতি শেয়ার করেন, অন্যের পোস্টে লাইক, লাভ, কেয়ার বা অ্যাংরি রিয়্যাক্ট করেন। আর এবার ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে ফেসবুক (Meta) তাদের প্ল্যাটফর্মে বড় পরিবর্তন আনতে চলেছে।

পোস্টে না হলেও কমেন্টে ‘ডিসলাইক’!

ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই ফেসবুক পোস্টে একটি ‘ডিসলাইক’ বাটন যুক্ত করার দাবি করে আসছিলেন। পোস্টে সেই ফিচার না এলেও, আপাতত মন্তব্যের (Comments) ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া জানানোর জন্য ফেসবুক নতুন ‘ডাউনভোট’ বাটন যুক্ত করেছে। মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি এখন ফেসবুকের মন্তব্যগুলোতে একটি নিচের দিকে তীর (Downvote) বাটন যুক্ত করেছে।

এই বাটন যুক্ত করার মূল কারণ হলো, ব্যবহারকারীরা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি তাদের অসন্তোষ বা অসম্মতি সহজে প্রকাশ করতে পারবেন।

কেন এই পরিবর্তন?

এতদিন পর্যন্ত ফেসবুক প্ল্যাটফর্মে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখার জন্য লাইক, লাভ-এর মতো ইতিবাচক প্রতিক্রিয়ার ব্যবস্থা রেখেছিল। কিন্তু এই নতুন ‘ডাউনভোট’ বাটন যুক্ত করার মাধ্যমে মেটা ইঙ্গিত দিচ্ছে যে তারা এবার ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরনে পরিবর্তন আনতে চাইছে।

আপনি কি পরীক্ষামূলক গ্রুপের অংশ?

অনেকেই হয়তো এরই মধ্যে তাদের ফেসবুকের মন্তব্যের পাশে এই বাটনটি লক্ষ্য করেছেন। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে (Experimental Phase) রয়েছে। এই কারণে ফিচারটি এখনো সবার কাছে পৌঁছায়নি। যে সমস্ত ব্যবহারকারী তাদের ফেসবুক মন্তব্যের পাশে একটি নিচের তীর বা ‘ডাউনভোট’ বাটন দেখছেন, তারা বুঝে নিন যে তারা সেই পরীক্ষামূলক গ্রুপের অংশ। ধীরে ধীরে এই নতুন ফিচারটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।