‘চন্দ্রযান ৩’-এর পর ইসরোর ফোকাস এবার মঙ্গল! ISRO চেয়ারম্যান জানালেন…..?

চন্দ্রযান ৩ অভিযানের অভাবনীয় সাফল্যের পর এবার মহাকাশ গবেষণায় ভারতের পরবর্তী বড় ফোকাস হলো মঙ্গল গ্রহ। ইসরোর (ISRO) উচ্চাভিলাষী দ্বিতীয় মঙ্গল অভিযান— ‘মঙ্গলযান-২’ নিয়ে মিলল বড় আপডেট। সংস্থার চেয়ারম্যান ড. ভি নারায়ণন বুধবার জানিয়েছেন, ২০৩০ সালে এই গুরুত্বপূর্ণ মিশন শুরু হতে পারে।

২০১৩ সালের প্রথম মঙ্গল অভিযানে ভারত প্রথম চেষ্টাতেই মহাকাশযানকে মঙ্গলের কক্ষপথে প্রতিস্থাপন করে ইতিহাস তৈরি করেছিল। ২০২২ সালে ‘মার্স অরবিটার মিশন’ (MOM)-এর জ্বালানি ফুরিয়ে যাওয়ায় সেটি নিষ্ক্রিয় হয়ে গেলেও, সাত বছরের বেশি সময় ধরে মঙ্গলের সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে এনে দিয়েছিল।

🎯 ল্যান্ডার ও রোভারের প্রস্তুতি

‘মঙ্গলযান-১’ ছিল শুধুমাত্র কক্ষপথ (অরবিট) কেন্দ্রিক একটি অভিযান। কিন্তু ভারত ‘মঙ্গলযান-২’ অভিযানকে অতীতের থেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

  • বৃহত্তর লক্ষ্য: এই অভিযানে শুধু অরবিটার নয়, সঙ্গে থাকবে ল্যান্ডারও
  • রোভারের সম্ভাবনা: সূত্রের খবর, ‘মঙ্গলযান-২’-এ একটি ছোট রোভার থাকারও সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, মঙ্গলের পৃষ্ঠে মহাকাশযানটিকে সফলভাবে অবতরণ করানো ইসরোর অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে।

🛠️ ডিজাইন পর্ব শুরু

 

ইতিমধ্যেই এই হাই-প্রোফাইল মিশনের জন্য ডিজাইনের কাজ শুরু হয়ে গিয়েছে ইসরোর ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’ এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে

যদি ‘মঙ্গলযান-২’ অভিযান সফল হয় এবং ল্যান্ডারকে মঙ্গলের মাটিতে নামাতে পারে, তবে ভারত মহাকাশ গবেষণায় আরও একটি মাইলফলক অর্জন করবে। সে ক্ষেত্রে ভারত আমেরিকা, চিন এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এমন অভিযাত্রী দেশের তালিকায় নাম লেখাবে, যারা সফলভাবে মঙ্গলের পৃষ্ঠে ল্যান্ডার নামাতে পেরেছে।