₹৯৮,০০০ কমে Amaze, ₹১.৫৭ লাখ ছাড়ে City! নভেম্বরের শেষ পর্যন্ত Honda-র অবিশ্বাস্য অফার শিরোনাম

নভেম্বর মাসে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Honda তাদের একাধিক মডেলে বাম্পার ডিসকাউন্ট নিয়ে এসেছে। গ্রাহকরা এই সীমিত সময়ের অফারে ₹১,৬১,০০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। কোম্পানির অফিশিয়াল সাইট অনুযায়ী, এই ছাড়ের সুযোগ থাকবে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। অফারগুলি ভ্যারিয়েন্ট, গ্রেড এবং স্থান অনুযায়ী ভিন্ন হতে পারে, তাই বিশদ বিবরণের জন্য নিকটবর্তী ডিলারের সঙ্গে যোগাযোগ করা আবশ্যক।

Honda Elevate Price, Discount: সদ্য লঞ্চ হওয়া এই এসইউভি-তে গ্রাহকরা সবচেয়ে বড় ছাড় পাচ্ছেন। Elevate-এর ওপর ₹১,৬১,০০০ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই গাড়ির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹১০,৯৯,৯০০ টাকা থেকে।

Honda City Price, Discount: জনপ্রিয় সেডান Honda City কিনলে গ্রাহকরা ₹১,৫৭,৭০০ টাকা পর্যন্ত বিপুল সাশ্রয় করতে পারবেন। City-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ₹১১,৯৫,৩০০ টাকা থেকে।

Honda Amaze 2nd Gen Price, Discount: নতুন Amaze মডেলের চেয়ে এর সেকেন্ড জেনারেশন মডেলে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই গাড়ি কিনলে ₹৯৮,০০০ টাকা পর্যন্ত সরাসরি সাশ্রয় করা যেতে পারে। Honda Amaze (2nd Gen)-এর দাম শুরু হচ্ছে ₹৬,৯৭,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে।

Honda New Amaze Price, Discount: নতুন Honda Amaze-এর ক্রেতাদের জন্যও রয়েছে ₹৬৭,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়ের সুযোগ। এই মডেলটির প্রাথমিক এক্স-শোরুম মূল্য ₹৭,৪০,৮০০ টাকা।