বিহারের ভোটে মোদী ম্যাজিক! RJD-Congress-কে একযোগে চরম আক্রমণ, কী বললেন প্রধানমন্ত্রী?

বিহারের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুজফফরপুরের জনসভা থেকে তিনি সরাসরি কংগ্রেস এবং আরজেডি (RJD)-কে নিশানা করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, এই দুটি দলই বিহারে ‘গুন্ডারাজ’ বা নৈরাজ্য ফিরিয়ে আনতে চাইছে।

কংগ্রেস ও আরজেডি-কে আক্রমণ শানাতে মোদী একটি নতুন এবং শক্তিশালী শব্দবন্ধ ব্যবহার করেন। তিনি বলেন, এই দলগুলি পাঁচটি ‘ক’-কে ভিত্তি করে তৈরি—’কট্টা (অবৈধ অস্ত্র), ক্রুরতা (নিষ্ঠুরতা), কটুতা (তিক্ততা), কুশাসন (খারাপ শাসন) এবং কোরাপশন (দুর্নীতি)’। বিহারের জনগণের কাছে এই দলগুলিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বিহারে সন্ত্রাস ও নৈরাজ্য এনেছিল, তাদের হাতে আর রাজ্যের ক্ষমতা তুলে দেওয়া যায় না।