বায়ুদূষণ: মাস্ক, ইনডোর প্ল্যান্ট নাকি এয়ার পিউরিফায়ার? আলোর উৎসবের বিষাক্ত ধোঁয়া থেকে শিশুদের বাঁচানোর উপায় কী?

আলোর উৎসব দীপাবলি ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব। এই বছর ২০ অক্টোবর পালিত হবে এই উৎসব। উৎসবের মরশুমে আকাশে যে রঙের ঝলক আর শব্দের বিস্ফোরণ দেখা যায়, তার সঙ্গে লুকিয়ে থাকে এক বিরাট স্বাস্থ্যঝুঁকি—আর তা হলো বায়ুদূষণের তীব্র বৃদ্ধি। এই দূষণ আপনার সন্তানের সংবেদনশীল ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে।

তাই, উৎসবের এই সময়ে শিশুদের সুস্থ রাখতে বায়ুদূষণের ঝুঁকিগুলি বোঝা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

বায়ুদূষণের প্রধান কারণ
দীপাবলির সময় বায়ুদূষণ বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে:

আতশবাজি (Firecrackers): ম্যাক্স হেলথকেয়ার-এর তথ্য অনুযায়ী, বাজি থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস এবং সূক্ষ্ম কণা পদার্থ (PM2.5) নির্গত হয়, যা বাতাসে দীর্ঘসময় ধরে থাকে এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে।

যানজট বৃদ্ধি: উৎসবের সময় রাস্তায় যানবাহনের উপস্থিতি বাড়লে ধোঁয়া নির্গমনের মাত্রাও বৃদ্ধি পায়।

শিল্প ও ঘরোয়া নির্গমন: অতিরিক্ত শক্তি ব্যবহার, বর্জ্য পোড়ানো এবং অন্যান্য শিল্পজনিত নির্গমনও দূষণকে বাড়িয়ে তোলে।

ফুসফুসের উপর স্বাস্থ্যগত প্রভাব
দীপাবলির ধোঁয়া এবং বায়ুদূষণের সংস্পর্শে এলে শিশুদের মধ্যে একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে, যেমন:

১. চোখ, নাক ও গলায় জ্বালা। ২. শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাস-প্রশ্বাসের সময় সাঁই সাঁই শব্দ হওয়া (Wheezing)। ৩. অ্যাজমা বা অন্যান্য দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগের বাড়াবাড়ি। ৪. শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি। ৫. বারবার দূষণের সংস্পর্শে আসার কারণে ফুসফুসের সঠিক কার্যকারিতায় সমস্যা।

দীপাবলির সময় শিশুকে সুরক্ষিত রাখার ৯টি গুরুত্বপূর্ণ টিপস
বায়ুদূষণের বিপজ্জনক প্রভাব থেকে আপনার সন্তানের ফুসফুসকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপগুলি মেনে চলুন:

১. মাস্ক ব্যবহার: যখন বাইরে খুব ধোঁয়াশা থাকবে, তখন বাইরে বেরোনোর ​​সময় শিশুকে অবশ্যই যথাযথ মাস্ক পরান। ২. ঘরে থাকুন: বাজি পোড়ানোর পিক আওয়ারগুলিতে শিশুদের বাড়ির ভেতরে রাখুন। ৩. দরজা-জানালা বন্ধ রাখুন: ভেতরের ধোঁয়া প্রবেশ কমানোর জন্য জানালা এবং দরজা বন্ধ রাখুন। ৪. আউডোর প্ল্যান: দূষণের মাত্রা কম থাকলে তবেই খুব ভোরে বা সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করুন। ৫. এয়ার পিউরিফায়ার: ঘরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার/ফিল্টার ব্যবহার করুন। ৬. ইনডোর প্ল্যান্ট: স্পাইডার প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা অ্যালো ভেরার মতো ইনডোর প্ল্যান্ট রাখুন, যা প্রাকৃতিকভাবে বাতাসকে ফিল্টার করতে সাহায্য করবে। ৭. ধোঁয়া এড়িয়ে চলুন: ঘরে মোমবাতি বা অন্য ধোঁয়া নির্গমনকারী জিনিস জ্বালানো এড়িয়ে চলুন। ৮. চিকিৎসকের পরামর্শ: যদি আপনার সন্তানের ফুসফুসের কোনও সমস্যা থাকে, তবে ভারী ধোঁয়াশার সময় তাদের অবশ্যই ঘরের ভেতরে রাখা নিশ্চিত করুন। ৯. হাইড্রেশন বজায় রাখুন: প্রচুর পরিমাণে জল খাওয়ান। এটি ফুসফুসকে দূষণকারী পদার্থ বের করে দিতে সাহায্য করে। ১০. ডাইরেক্ট ইনহেলেশন নয়: প্রদীপ বা মোমবাতি জ্বালানোর সময় সরাসরি ধোঁয়া নেওয়া থেকে বিরত থাকুন।