এমন নিখুঁত শিকার আগে দেখেননি! বাতাসের মধ্যেই হরিণকে ঘুরিয়ে খেল দেখালো সিংহী, দেখুন সেই ‘সিনেমাটিক’ অ্যাকশন

জঙ্গলের ভয়ঙ্কর শিকারী সিংহী এবং তার নিখুঁত শিকারের এক অবিশ্বাস্য ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সাধারণত, বন্যপ্রাণীর শিকারের দৃশ্য হয় রক্তহীম করা, কিন্তু এই ভাইরাল ভিডিওতে সিংহীর শিকারের ‘স্টাইল’ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এটি যেন শিকার নয়, এক নিখুঁত সিনেমাটিক অ্যাকশন!

ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে, একদল হরিণ প্রাণপণে দৌড়াচ্ছে, আর তাদের পিছু নিয়েছে এক ক্ষিপ্র সিংহী। কয়েক মুহূর্তের মধ্যেই সিংহীটি তার লক্ষ্য ভেদ করে একটি হরিণকে কব্জা করে ফেলে। কিন্তু আসল চমক দেয় এর পরের দৃশ্যটি। সিংহীটি শুধু হরিণটিকে ধরে ফেলেনি, শিকার করার সময় সেটিকে বাতাসের মধ্যেই এক্কেবারে শূন্যে ঘুরিয়ে (ফ্লিপ করে) মাটিতে আছড়ে ফেলে। শিকারের এমন নিখুঁত কৌশল ও দ্রুততা দেখে নেটিজেনরা রীতিমতো হতবাক।

@TheeDarkCircle নামের X (টুইটার) হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি ইতিমধ্যেই ৭৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। বহু মানুষ লাইক ও কমেন্ট করে সিংহীর শিকারের এই ‘পারফেকশন’-এর প্রশংসা করেছেন। কেউ বলেছেন, ‘এত রুচিশীল আক্রমণ আগে কেউ দেখেনি’, আবার কারো মতে— ‘এটাই জঙ্গলের সত্যিকারের রানি’। একজন ব্যবহারকারী তো বলেই ফেলেছেন, ‘সিংহীটা একেবারে ফিল্মি স্টাইলে শিকার করল!’ নেটিজেনদের মন্তব্য— এখানেই প্রকৃতির আসল রূপ, যেখানে গতি, কৌশল এবং শক্তিই শেষ কথা।