বিশেষ: কেতু খুব পছন্দ করেন এই ৫ রাশিদের, ‘অশুভ গ্রহ’ এঁদের বদলে দেয় ভাগ্য

জ্যোতিষশাস্ত্র মতে, কেতু একটি ছায়াগ্রহ। এর কোনও শারীরিক অবস্থান না থাকলেও, এর জ্যোতিষগত গুরুত্ব অসীম। কেতুকে সাধারণত অশুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হলেও, জন্মছকে এর অবস্থান অনুসারে এটি শুভ ফলও দান করে। আধ্যাত্মিকতা, অপার্থিব বস্তু এবং বিলাসবহুল জীবনের প্রতীক হল কেতু।

কেতুর অশুভ প্রভাব যেমন জীবন তছনছ করে দিতে পারে, তেমনই এর শুভ প্রভাব মানুষের ভাগ্য বদলাতে বেশি সময় নেয় না। জ্যোতিষ মতে, ১২টি রাশির মধ্যে ৫টি এমন রাশি রয়েছে, যাদের ওপর কেতুর বিশেষ কৃপা সর্বদা বিরাজ করে।

কেতু গ্রহের আশীর্বাদপ্রাপ্ত ৫ রাশি:

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক-জাতিকারা স্বভাবত গুণী হন এবং কেতুর প্রভাবে তাঁদের এই গুণের মাত্রা আরও বৃদ্ধি পায়। এই রাশির ব্যক্তিদের আধ্যাত্মিক চিন্তাধারার উন্নতি ঘটে। কেতুর প্রভাবে সমাজে এঁদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়।

কর্কট রাশি (Cancer): কেতুর কৃপায় কর্কট রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে কখনও বিশেষ সমস্যার মুখে পড়েন না। ছোটখাটো ঝামেলা এলেও, সহজেই তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন। এঁদের সম্পত্তির ভাগীদার হওয়ার সম্ভাবনা দেখা যায়। অর্থকষ্ট কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না, ফলে গাড়ি, বাড়ি, সম্পত্তি প্রভৃতি সকল বিলাসিতার সুখ এঁরা খুব সহজে পেয়ে যান।

কন্যা রাশি (Virgo): সফলতা প্রায়শই কন্যা রাশির জাতক-জাতিকাদের হাতের মুঠোয় থাকে। এর অন্যতম কারণ হল কেতুর আশীর্বাদ। যে কোনও ক্ষেত্রে এই রাশিকে বিশেষ বাধার মুখে পড়তে হয় না। জীবনে চলার পথে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হলেও, এঁরা অভাবের মুখে পড়েন না এবং কেতুর আশীর্বাদে সহজেই কঠিন সময় থেকে নিজেদের বার করে আনতে পারেন। এঁরা যতটা পরিশ্রম করেন, তার উপযুক্ত ফল পান।

বৃশ্চিক রাশি (Scorpio): কেতুর সুদৃষ্টির কৃপায় বৃশ্চিক রাশির ব্যক্তিদের কখনও অর্থাভাব হয় না। কখনও অর্থকষ্টের মুখোমুখি হলেও, খুব সহজেই তাঁরা সেই কঠিন সময় কাটিয়ে ওঠেন। এঁদের কোনও কাজে মনোনিবেশের ক্ষমতা অন্যান্য রাশির তুলনায় বেশি হয়। এঁদের সংসার জীবনও সুখের হয়।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক-জাতিকাদের আধ্যাত্মিক ভাবনা কেতুর প্রভাবে বৃদ্ধি পায়। সেই কারণে যে কোনও ক্ষেত্রেই এঁরা খুব সহজে সফলতা লাভ করেন। জীবনে চলার পথে বিশেষ কোনো বাধার সম্মুখীন এঁদের হতে হয় না এবং কেতুর কৃপায় অর্থের অভাবও এঁদের কখনও হয় না। সৌভাগ্য প্রায় সর্বদা এঁদের সঙ্গে থাকে।