12 বছর বয়সে রঞ্জি অভিষেক, 13-তে আইপিএল কনট্র্যাক্ট: এবার অধিনায়ক সাকিবের ডেপুটি বৈভব সূর্যবংশী

মাত্র বছর বয়সে আইপিএল (IPL)-এ খেলা, অনূর্ধ্ব- ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং এখন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) সহ-অধিনায়ক হওয়া—বিহারের তরুণ তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ইতিমধ্যেই একের পর এক নতুন উচ্চতা ছুঁয়েছেন।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCA) ঘোষণা করেছে যে, রঞ্জি ট্রফি মরসুমের প্রথম দুটি ম্যাচের জন্য তাঁদের তরুণ তারকা বৈভব সূর্যবংশীকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। দলের অধিনায়ক থাকবেন সাকিবুল গনি (Sakibul Gani)।

বিহারের প্লেট লিগ সিজন শুরু হচ্ছে অক্টোবর থেকে, পাটনার মঈনুল হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। গত রঞ্জি মরসুমে একটিও জয় না পাওয়ায় বিহারকে প্লেট লিগে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে বৈভব সূর্যবংশীর উপস্থিতি দলে নতুন আশার সঞ্চার করেছে।

বৈভবের রেকর্ড:

মাত্র বছর বয়সী বৈভব ক্রিকেট জগতে ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করেছেন:

  • মাত্র বছর বয়সে তিনি রঞ্জি ট্রফিতে অভিষেক করেন।
  • বছর বয়সে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) থেকে কনট্র্যাক্ট পান।
  • তিনি ভারতের অনূর্ধ্ব- দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেছেন।
  • এই বছর আইপিএল-এ তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বলে শতরান করে পুরুষদের ক্রিকেটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে টি- শতক করার বিশ্ব রেকর্ড গড়েন। এটি আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও ছিল।

তবে, সূর্যবংশী পুরো রঞ্জি মরসুমে বিহারের হয়ে খেলবেন না, কারণ তাঁর মূল মনোযোগ থাকবে পরের বছর জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব- বিশ্বকাপ -এর (U-19 World Cup 2026) ওপর।