Recipe: সকালের গরমভাতে রাখুন বেগুনের মালাইকারি, শিখেনিন রান্নার পদ্ধতি

মালাইকারির নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মালাইকারি কিংবা ডিমের মালাইকারি অনেক তো খেয়েছেন। তবে কখনো কী বেগুনের মালাইকারি খেয়েছেন?
না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন বেগুনের মালাইকারি। বেগুন দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এই পদ। খেতেও খুবই সুস্বাদু। রান্না করাও সহজ। এটি খাওয়া যাবে পোলাও, খিচুড়ি ইত্যাদির সঙ্গে। চলুন তবে জেনে নেয়া যাক বেগুনের মালাইকারি তৈরির রেসিপিটি-

উপকরণ: বেগুন (মাঝখানে চিড়ে নেয়া) চারটি, হলুদ আধা চা চামচ, লবণ এক চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধ চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, টক দই আধা কাপ, পোস্ত দানা বাটা দুই টেবিল চামচ, নারিকেলের দুধ এক কাপ, কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি, তেল আধা কাপ, ধনিয়া পাতা কুচি আধা কাপ, তেঁতুলের ঘন রস ১/৪ কাপ।

প্রণালী: বেগুনগুলোতে হলুদ ও লবণ মেখে তেলে হালকা ভেজে তুলে নিন। এবার সেই তেলে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হলে ভাজা বেগুন দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট পরে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় তেঁতুলের রস ও ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *