খেলনার মতো ভাঙছে বাড়ি, ঘর! তিস্তা-তোর্সার ভয়ঙ্কর স্রোতে উত্তরবঙ্গ বিধ্বস্ত, দেখুন চোখের সামনে সব ধুয়ে যাওয়ার দৃশ্য!

প্রচণ্ড বৃষ্টি এবং বন্যার জেরে কার্যত ভাঙতে শুরু করেছে গোটা উত্তরবঙ্গ (North Bengal Flood)। দার্জিলিং থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং— সর্বত্রই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকৃতির এই রোষের মুখে বাড়ি, ঘর থেকে রাস্তাঘাট, সব যেন ধুয়ে মুছে যেতে শুরু করেছে।

শনিবার রাত থেকেই উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা (Teesta River) ভয়াবহ আকার নিতে শুরু করেছে। তিস্তার পাশাপাশি তোর্সাও ফুঁসছে। এর ফল হয়েছে মারাত্মক— তিস্তার পাড়ে থাকা ঘর-বাড়ি যেন খেলনার মতো ভাঙতে শুরু করেছে।

স্রোতের গ্রাসে জনজীবন
তিস্তার এই ভয়াবহ বন্যার সঙ্গে ধসের জেরে উত্তরবঙ্গের মানুষের জীবনে কার্যত বিপর্যয় নেমে এসেছে। বহু জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একের পর এক মৃত্যুর পালা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, কীভাবে তিস্তার স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই চরম রোষের মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।