দার্জিলিঙে ঘুরতে গিয়ে বিপদে পড়েছেন? দেখেনিন সব হেল্পলাইন নম্বর

কয়েক দিনের লাগাতার ভারী বৃষ্টি ও ভয়াবহ ধসের জেরে উত্তরবঙ্গের পরিস্থিতি এখন চরম সঙ্কটজনক। দার্জিলিং, কালিম্পং ও মিরিক সহ বিভিন্ন অঞ্চলে ধস নেমে, ব্রিজ ভেঙে ও বাড়ি তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জন। এই প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ে অসংখ্য পর্যটক ও স্থানীয় মানুষ আটকে পড়েছেন।
এই পরিস্থিতিতে দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে রাজ্য সরকার, রাজভবন, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে জরুরি ভিত্তিতে একাধিক হেল্পলাইন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাহাড়ে বা শিলিগুড়িতে আটকে থাকলে দ্রুত সাহায্য পেতে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করুন:
১. রাজ্য সরকার ও নবান্নের কন্ট্রোল রুম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে ২৪ ঘণ্টা চালু করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম। যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে:
- ফোন নম্বর: ০০৯১-২২১৪-৩৫২৬ / ০০৯১- ২২৫৩-৫১৮৫
- টোল ফ্রি নম্বর: ৯১-৮৬৯৭৯-৮১০৭০
২. রাজভবনের ‘র্যাপিড অ্যাকশন সেল’
উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনেও তৈরি হয়েছে ২৪ ঘণ্টার বিশেষ র্যাপিড অ্যাকশন সেল। মোবাইল ও ইমেলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে:
- ফোন নম্বর: ০৩৩-২২০০১৬৪১
- ইমেইল আইডি: peaceroomrajbhavan@gmail.com
- সমন্বয়ের দায়িত্বে: অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত।
৩. দার্জিলিং ও শিলিগুড়ি পুলিশের জরুরি নম্বর
পাহাড় ও শিলিগুড়ির যে কোনো বিপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন:
৪. শিলিগুড়ি পুরসভার হেল্পলাইন
শিলিগুড়িতে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য পুরসভার চালু করা বিশেষ নম্বর:
- ফোন নম্বর: ৭৫৫৭০৩৫১৯৪
৫. জিটিএ (GTA)-এর বিভিন্ন অফিসের হেল্পলাইন
দার্জিলিং বা তৎসংলগ্ন অঞ্চলে ফেঁসে গেলে GTA (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর বিভিন্ন এসিডও (ACDO) এবং বিডিও (BDO) অফিসের নম্বরগুলিতে যোগাযোগ করুন: