যে খাবারে লোভ সামলাতে পারেন না রাইমা সেন, জানালেন অভিনেত্রী নিজেই

তারকারদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। বিশেষত, অভিনয় জগতে কোন অভিনেত্রী কী খান, কীভাবে নিজেকে এতো আকর্ষণীয় করে তোলেন, এ নিয়েও আগ্রহ রয়েছে অনেকের। কারণ, অনেকেই চান পর্দার অভিনেত্রীদের মতো রূপ-লাবণ্যে নিজেকে অটুট রাখতে।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বয়সের তোয়াক্কা না করে দিন দিন যেন অষ্টাদশী যুবতি হয়ে উঠছেন এ অভিনেত্রী। তার সুদর্শন চেহারা ও মোহময়ী চাহনি যে কাউকে বশ করতে পারে। কিন্তু তার এই সৌন্দর্যের রহস্য কী? কী করে নিজেকে এতোটা ফিট রেখেছেন। এগুলো জানতে হলে আগে নায়িকার খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে হবে।

জানেন কি, রাইমা কী খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? ভারতীয় সংবাদমাধ্যমকে সে তথ্যই জানিয়েছেন অভিনেত্রী। তিনি অন্য নায়িকাদের মতো কঠোর ডায়েট মেনে চলেন না। বাড়ির রান্না খেতে পছন্দ করেন। মাছও তার প্রিয় খাবার।

এছাড়া রাইমা জিমে ঘাম না ঝরালেও নিয়মিত ব্যায়াম করেন। নিজের শরীরকে ফিট রাখতে যোগ ব্যায়াম এবং নৃত্যচর্চাও করেন। অভিনেত্রী নিজেই একবার জানিয়েছিলেন, যোগ ব্যায়ামের ভঙ্গি এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম তাকে ফিট থাকতে দারুণভাবে সাহায্য করে।

বয়স বাড়লেও রাইমার রূপে মুগ্ধ হবেন না এমন মানুষ হয়তো হাতেগোনাই। নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে রাইমা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ইতালিও খাবার খুব পছন্দ করেন। তবে খাওয়ার সময় অল্প পরিমাণে খান। সকালে ঘুম থেকে উঠে মিশ্র উদ্ভিজ রস ও ওটস খান। দিনের অন্য সময়ে খান ডিমের সাদা অংশ এবং সালাদ। রাতের খাবারে হালকা কিছু থাকে।

তবে রাইমার খাবারের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ডেজার্ট। মাঝেমধ্যে ইচ্ছে হলেই খেয়ে নেন। একবার তো এ-ও জানিয়েছিলেন, ডেজার্ট দেখলে নাকি তিনি লোভ সামলে রাখতে পারেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *