BigNews: বাংলায় তৈরী হবে আরও ৪ টি চিড়িয়াখানা, বড় ঘোষণা করলেন বনমন্ত্রী
September 22, 2022

রাজ্যে নতুন করে আরও ৪ টি চিড়িয়াখানা তৈরী হতে চলেছে। আজ একথা জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার বনমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এখনো পর্যন্ত মোট ১২ টি চিড়িয়াখানা আছে। আরও নতুন চারটি চিড়িয়া খানা তৈরী হতে চলেছে।
জানাগেছে কোচবিহারের পাতলা খাওয়া ও কলকাতার পাশে নিউটাউনে দুটি চিড়িয়াখানা তৈরী হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনার তাকিতে ৬০ বিঘা জমিতে তৈরী করা হবে হরিনের অরণ্য।
প্রসঙ্গত, বাংলার আলিপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বেড়াতে যাবার সেরা ঠিকানা। দক্ষিণবঙ্গের মানুষরা বিভিন্ন উপলক্ষ বা বড় দিনের ছুটিতে কচি কাচাদের নিয়ে ভিড় করেন সেখানে বন্যা পশুদের দেখতে। আর এবার সেই সুযোগ পেতে চলেছে আরও বেশ কয়েকটি জেলার মানুষ। মানুষের বিনোদন ও বন্যা পশুদের সংরক্ষনের উদ্যেশেই এই মহৎ উদ্যোগ ওলে মনে করছে ওয়াকিবহাল মহল।